ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।।সারা রাজ্য থেকে বাছাই করা হলো ৬৩ জন ক্রিকেটার। অনূর্ধ্ব-১৬ বিভাগে। বাছাই করা ক্রিকেটারদের নিয়ে দুধাপে শুরু হবে শিবির। রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে। পশ্চিম জেলা থেকে ৩৪ জন প্রতিভাবান ক্রিকেটারকে বাছাই করা হয়েছে। যাদের নিয়ে ৪ জুলাই থেকে শুরু হবে শিবির। নির্বাচিত ক্রিকেটারদের ওই দিন বিকেল ৩ টায় এম বি বি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। এদিকে উত্তর, দক্ষিণ এবং সেন্ট্রাল জোন থেকে ২৯ জন ক্রিকেটারকে বাছাই করা হয়েছে। নির্বাচিত ক্রিকেটারদের ৭ জুলাই দুপুর ১২ টায় এম বি বি স্টেডিয়ামে রিপোর্ট করার জন্য টি সি এ সচিব তাপস ঘোষ বলেছেন। শিবিরে ডাক পাওয়া পশ্চিম জোনের ক্রিকেটাররা হলো: জয়ন্ত বিশ্বাস, শুভ্রজিৎ শর্মা,আয়ুষ দেবনাথ, আকাশ দাস, নীল দেববর্মা, সৌম্যদীপ ঘোষ, ঋতম দেব,মহ: জুয়েল হুসেন, রাজদীপ ঘোষ,মেদি হাচান মজুমদার, তুষার দেবনাথ, শোশুভন চক্রবর্তী,কিষান সরকার, বিশ্বজিৎ বিশ্বাস, অয়ন সরকার,নীলেশ দাস,শ্রীপর্ণ রাণা, স্নেহাংশু রায়,রাকিব মিঁয়া,দেবারূন সাহা,অনিক দাস, কিঞ্জল দেব,সবুজ চক্রবর্তী,অন্তরীপ সাহা, মৈনাক সাহা, ছানুর হুসেন,রোহিত বর্মন, নয়ন আহমেদ,অমন মিঁয়া, অঙ্কিত সূত্রধর,হৃদয় নম:,কিষান সরকার, রোনি রুদ্র পাল এবং হৃদয় বিশ্বাস। উত্তর, দক্ষিণ ও সেন্ট্রাল জোন থেকে নির্বাচিত ক্রিকেটাররা হলো: রাজীব দেবনাথ, আরিপ মিঁয়া, রমেন দেববর্মা, শিবা নোয়াতিয়া, কৌশিক নম:, সাগর দেবনাথ, আরিয়ন দেববর্মা, সোমরাজ চৌধুরি,অর্জুন চক্রবর্তী,তোজিম দেওয়ান, মোহাসাইন দুসেন,শিবজ্যোতি সিনহা, জয়দীপ গুন,নয়নমনি ভট্টাচার্য, জিৎ দাস, স্বাগত চন্দ,সুহেল আহমেদ,ভার্গব দত্ত রায়, রোহন মজুমদার, অঞ্জন দেব,সঞ্জয় শীল,রূবেল আহমেদ, জয়দীপ দত্ত,বাইথাংগা রিয়াং,তুষার মালাকার,রাইহান উদ্দিন,মহ: রেজাওল উদ্দিন,প্রসেনজিৎ চক্রবর্তী এবং তন্ময় চন্দ।কোচ: পল্লব দাশগুপ্ত, সুবল চৌধুরি, বিশ্বজিৎ দে,ফিজিও: রাজেশ কুমার মোদক,সোহাগ চন্দ্র সাহা, ট্রেণার: অচিন্ত চক্রবর্তী, উত্তম দে।

অনূর্ধ্ব-১৬ বাছাইকৃত ৬৩ ক্রিকেটারকে নিয়ে দুই ধাপে শিবিরের প্রস্তুতি
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















