News Flash

  • Home
  • খেলা
  •  ‌অবসরে গেলেন শারীর শিক্ষিকা
Image

 ‌অবসরে গেলেন শারীর শিক্ষিকা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।।অবসরে গেলেন রাজ্যের ৭০ এবং ৮০ র দশকের  হ্যান্ডবল খেলোয়াড় তথা প্রশিক্ষক অনিমা কর। ৯ সেপ্টেম্বর ১৯৮৩ সালে ক্রীড়া দপ্তরে শারীর শিক্ষিকা হিসেবে চাকুরীতে প্রবেশ। শুক্রবার ৩০ জুন ২০২৩ অবসর গ্রহন। প্রায় ৪১ বছর ৯ মাসের অধিক সময় বিভিন্ন মাঠে প্রশিক্ষন দিয়ে গেছেন। অশ্রুসজল  চোখে রাজ্য ক্রীড়া পর্ষদ থেকে সুদীর্ঘ কর্মজীবন শেষ করেন। গুন-মুগ্ধ সহকর্মী ও তাঁর স্নেহের ছাত্র ছাত্রীরা শ্রদ্ধেয়া শ্রীমতী করকে বিদায় সম্বর্ধনা জানান স্থানীয় এন এস আর সি সি প্রাঙ্গনে এবং উনার কোচিং সেন্টারে। রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করে বহুবার স্বর্ণ ও রৌপ্য পদক জয় করেছিলেন। অত্যন্ত মৃদু ও সুমিষ্টভাষী, নিষ্ঠা ও উদারতা সহকারে দীর্ঘ সময় সুনামের সাথে মাঠে ময়দানে কাজ করে গেছেন তিনি। প্রত্যেকে ওনার দীর্ঘায়ু কামনা করেছেন।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top