News Flash

  • Home
  • খেলা
  •  ইন্ডো-বাংলা স্পোর্টস ফোরামের বৈঠকে আমন্ত্রিত সুজিত রায়
Image

 ইন্ডো-বাংলা স্পোর্টস ফোরামের বৈঠকে আমন্ত্রিত সুজিত রায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।।ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম তথা আই.বি.এস.এফ.এফ জুলাইয়ের শুরুতে যুক্তরাজ্যের লন্ডনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। এই বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আইবিএসএফএফ-এর সাধারণ সম্পাদক সুজিত রায়কে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি সেখানে উপস্থিত থাকবেন বলে সংবাদ সূত্রে জানানো হয়েছে। একই সময়ে বিশ্ব-খ্যাত টেনিস টুর্নামেন্ট উইম্বলডনও অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যে। আইবিএসএফএফ প্রতিনিধিরা এই বৈঠকে উভয় দেশের ক্রীড়া উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। সুজিত রায় শীর্ষ টেনিস কর্মকর্তাদের সাথেও বৈঠকে মিলিত হবেন। দুই দেশে টেনিসের পরিকাঠামোগত উন্নতি বিষয়ে বৈঠকে আলোচনা হবে। সংস্থার পক্ষ থেকেই এই বিষয়ে জানানো হয়েছে।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top