News Flash

  • Home
  • খেলা
  • ওরিয়েন্টালকে হারিয়ে সুপার লিগের আশা জিইয়ে রাখলো আনন্দ ভবন
Image

ওরিয়েন্টালকে হারিয়ে সুপার লিগের আশা জিইয়ে রাখলো আনন্দ ভবন

আনন্দভবন-‌৩                                                                 ওরিয়েন্টাল ক্লাব-‌২

(‌নয়ন,বিপ্টর,অ্যালেক্স)                                                        (‌প্রণয়ন-‌২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।।এগিয়ে থেকেও শেষ রক্ষা হলো না বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাবের। হারলো আনন্দ ভবনের বিরুদ্ধে। আর ওই জয়ে ত্রিদিবেশন লীগ ফুটবলে এ গ্রুপে আপাতত শীর্ষে উঠে আসলো আনন্দভবন। ৭ পয়েন্ট নিয়ে, ৪ ম্যাচ খেলে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে আনন্দভবন ৩-‌২ গোলে পরাজিত করে বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাবকে। অথচ ম্যাচের শুরুতেই প্রণয়ন দত্তের গোলে এগিয়ে গিয়েছিলো রাজেশ রিয়াং এর দল ওরিয়েন্টাল ক্লাব। গোল হজম করতেই পাল্টা আক্রমণে যায় আনন্দভবন। আর এতেই খেই হারিয়ে ফেলে ‌‌‌ওরিয়েন্টাল ক্লাব। সুজিত ঘোষের দলের ক্রমাগত আক্রমণে একসময় দিশেহারা হয়ে পড়েছিলেন ওরিয়েন্টাল ক্লাবের রক্ষণভাগের ফুটবলাররা। ভাগ্যিস তিন কাঠির নীচে অনন্ত জমাতিয়া বেশ কয়েকটি শট রুখে দিয়ে দলকে বড় ব্যবধানে পরাজয় থেকে রক্ষা করেছেন। তবে গোল করার মতো সুযোগ পেয়েছিল ওরিয়েন্টাল ক্লাবের ফুটবলাররাও। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেনি।শুধুমাত্র অভিজ্ঞতার অভাবেই প্রায় প্রতি ম্যাচে পিছিয়ে পড়ছে ওরিয়েন্টাল ক্লাব। ফুটবলপ্রেমীদের মতে ওই দলের ফুটবলারদেরই আগামী বছর অন্যরূপে দেখা যাবে। এবার আসর থেকে অভিজ্ঞতা বেড়েছে জিৎ বাহাদুর থাপা-‌দের। যা আগামীদিনে ফুটবলারদের ভালো খেলতে সাহায্য করবেই। ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় কাউন্টার অ্যাটাকে গিয়ে প্রণয়ন দত্ত এগিয়ে দেন ওরিয়েন্টাল ক্লাবকে। শুরুতেই গোল হজম করার পর সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠেন আনন্দভবনের ফুটবলাররা। শুরু হয় ক্রমাগত আক্রমন। এতেই চিড় ধরে ওরিয়েন্টাল ক্লাবের রক্ষণভাগে। ৯ মিনিটে নয়ন বাহাদুর মলশুমের গোলে সমতা ফেরে। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে আনন্দভবনকে এগিয়ে দেন বিপ্টর ত্রিপুরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোল করে সমতা ফেরান প্রণয়ন দত্ত। ৭৯ মিনিটে আনন্দভবনের হয়ে জয়সূচক গোলটি করেন অ্যালেক্স ডার্লং। রেফারি আদিত্য দেববর্মা হলুদ কার্ড দেখান বিজয়ী দলের অ্যালেক্স ডার্লং এবং বিজীত দলের জিৎ বাহাদুর থাপাকে। দিনের খেলা: সকাল আটটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে, সাই-এসটিসি বনাম এনএসআরসিসি।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top