News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন, ধৃত দুই
Image

গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন, ধৃত দুই

আগরতলা, ৩০ জুন (হি.স.) : প্রকাশ্য দিবালোকে গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছিল। ওই ঘটনায় পূর্ব থানায় খুনের মামলা দায়ের করা হয়েছিল। পুলিশী তদন্তে খুনের সাথে জড়িত ভাস্কর দাস ও দিবাকর দাস নামে দুই যুবকের নাম উঠে আসে।পুলিশ গতকাল রাতে অভিযুক্ত দুই যুবককে আটক করেছে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রাণা চ্যাটার্জী। আজ দুই যুবককে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে বলদাখাল ব্রীজ এলাকায় নন্দু সরকার(৪০)-কে পিটিয়ে খুন করা হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছিলেন। মৃতের স্ত্রী সোনালী দেব সরকার অভিযোগ করেন, তাঁর স্বামীকে গরু চোর অপবাদ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। তাছাড়া মৃতের ভাই বলেন, ওই এলাকায় নন্দু পশু প্রেমী হিসেবে পরিচিত ছিলেন। কখনো কোন অসামাজিক কাজের সাথে তিনি যুক্ত ছিলেন না। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতার স্ত্রী সোনালী দেব সরকার পূর্ব থানায় ভারতীয় দন্ডবিধি ৩০২ ধারায় মামলা দায়ের করেছিলেন। সাথে সাথে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছিল।

এ বিষয়ে পূর্ব থানার ওসি রাণা চ্যাটার্জী জানিয়েছেন, গতকাল রাতে পুলিশী তদন্তে হত্যাকান্ডের সাথে জড়িত বলদাখাল এলাকার বাসিন্দা ভাস্কর দাস ও দিবাকর দাস নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত খুন করার আসল কারণ খুঁজে পাওয়া যায়নি।তাদের আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে। কারণ পুলিশের প্রাথমিক ধারণা, ওই হত্যাকান্ডে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে অনেক তথ্য এবং খুনের কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি। 

Releated Posts

নেশার কারবার রুখতে এবার কড়া পদক্ষেপ, চার এলাকায় বাড়ছে পুলিশের নজরদারি

আগরতলা, ১৩ আগস্ট: নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নেশা কারবারের মূল হোতাদের বিরুদ্ধে এবার আরও কঠোর পদক্ষেপের বার্তা দিল…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

কুমারঘাটে ফের দুঃসাহসিক চুরি, সোনা-রূপা ও দোকানের সামগ্রী লুঠ

আগরতলা, ১৩ আগস্ট: কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

শ্রীরামপুর-গোলকপুর সড়ক পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়, শীঘ্রই শুরু হবে নির্মাণকাজ

কৈলাসহর, ১৩ আগস্ট: চণ্ডীপুর বিধানসভা এলাকার দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রমমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 13, 2026

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top