News Flash

  • Home
  • দেশ
  • আড়িয়াদহে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি
Image

আড়িয়াদহে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি

কলকাতা, ২৯ জুন হি. স.) : দক্ষিণেশ্বরের আড়িয়াদহ এলাকায় এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে রাস্তাতেই গুলি ছোঁড়ে কয়েকজন দুষ্কৃতী। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই তৃণমূল নেতা। কিন্তু বাইক থেকে পড়ে যান ওই ব্যক্তি। সেই সময় দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দেয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভরতি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। বৃহস্পতিবার ঘটনা ঘিরে উত্তপ্ত আড়িয়াদহ এলাকা।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন দুপুরে বাইকে করে যাচ্ছিলেন আড়িয়াদহ এলাকার তৃণমূল নেতা অরিত্র ঘোষ। সেই সময়েই তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। সূত্রে জানা গিয়েছে, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এলাকারই এক নেতার সঙ্গে অরিত্রের ঝামেলা চলছিল প্রোমোটারির ব্যবসা নিয়ে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে অরিত্রকে এই ব্যবসার পথ থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যেই এদিনের হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত নেতা। তবে পুলিশ তার সন্ধান শুরু করেছে।

Releated Posts

‘মর্যাদা বজায় রাখা জরুরি’: সংসদ চত্বরে বিরোধীদের ‘খেলনা বানর’ প্রতিবাদ নিয়ে আপত্তি কংগ্রেস সাংসদ তারিক আনোয়ারের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে সংসদ চত্বরে বিরোধী সাংসদদের ‘খেলনা বানর’ হাতে নিয়ে বিক্ষোভ নিয়ে…

ByByNews Desk Aug 13, 2026

কাশ্মীরে আইএসআইয়ের নতুন কৌশল: কিশোরদের নিয়োগ, পিস্তল পাচার ও জঙ্গলে যুদ্ধের প্রস্তুতি

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): অপারেশন সিঁদুরে পাকিস্তানের বড় ধাক্কার পর জম্মু ও কাশ্মীরে নিজেদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার (ওডব্লিউজি) নেটওয়ার্কে…

ByByNews Desk Aug 13, 2026

হলদ্বানিতে ‘শুদ্ধিকরণ হোম’ নিয়ে সরব খাড়গে, ‘দেশে দলিতদের জন্য জায়গা নেই’ অভিযোগ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের হলদ্বানি সফরের পর রামলীলা ময়দানে ‘শুদ্ধিকরণ…

ByByNews Desk Aug 13, 2026

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনের ২০তম দিন, ২০ আগস্ট মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের প্রস্তুতি

রাঁচি, ১৩ আগস্ট (আইএএনএস): জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলা ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচিকে ঘিরে ঝাড়খণ্ডে…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top