News Flash

  • Home
  • দেশ
  • রাহুল গান্ধীর মণিপুর সফরকে দায়িত্বহীন কাণ্ডজ্ঞানশূন্য পদক্ষেপ বলে অভিহিত বিজেপির
Image

রাহুল গান্ধীর মণিপুর সফরকে দায়িত্বহীন কাণ্ডজ্ঞানশূন্য পদক্ষেপ বলে অভিহিত বিজেপির

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.) : কংগ্ৰেস নেতা রাহুল গান্ধীর মণিপুর সফরকে দায়িত্বহীন, কাণ্ডজ্ঞানশূন্য বলে অভিহিত করেছে ভারতীয় জনতা পাৰ্টি।

আজ বৃহস্পতিবার বিজেপির সদর দফতরে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে দলের সর্বভারতীয় মুখপাত্ৰ ডা. সম্বিত পাত্ৰ বলেন, মণিপুরের পরিস্থিতির কারণ লিগ্যাসি ইস্যু, যেখানে গুরুত্বপূৰ্ণ ভূমিকা পালন করছে কংগ্রেস। বিজেপি ওই সব বিষয়কে ফোকাস করতে চায় না, কারণ এগুলো স্পৰ্শকাতর বিষয়।

সম্বিত বলেন, সারা মণিপুর ছাত্ৰ সংস্থা গতকাল এক সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধীর সফর বৰ্জনের দাবি জানিয়েছিলেন। গতকালই মণিপুর ছাত্ৰ সংস্থার পদাধিকারীরা কংগ্রেসের কৃতকর্মের বিষয়াবলি বর্ণনা করেছে। তিনি বলেন, বহু সামাজিক সংগঠনও রাহুল গান্ধীকে আহ্বান জানিয়েছিল, এ মুহূর্তে তাঁর মণিপুর এসে স্ফুলিঙ্গে অগ্নিসংযোগ করা উচিত হবে না। এ ধরনের বহু তথ্য তুলে ধরে ডা. সম্বিত পাত্ৰ রাহুল গান্ধীর আচরণকে অত্যন্ত দায়িত্বহীন ও কাণ্ডজ্ঞানশূন্য বলে অভিহিত করেছন। বলেন, রাহুল গান্ধী কখনও কোনও কাজ দায়িত্ব সহকারে পালন করেন না।

সম্বিত পাত্ৰ বলেন, কোনও অঞ্চলের পরিস্থিতি এ ধরনের থাকলে কিছুটা সংবেদনশীল হওয়া দরকার, হঠকারী হওয়া মোটেই উচিত নয়। বলেন, ভারত একটি গণতান্ত্ৰিক দেশ, রাহুল গান্ধীকে মণিপুর সফরে কেউ বাধা দেননি। তবে এ মুহূর্তে তিনি মণিপুর সফরে যাচ্ছেন বলে খবর প্রচার হতেই তীব্ৰ প্ৰতিবাদের সৃষ্টি হয়, বলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্ৰ ডা. পাত্র।

Releated Posts

‘মর্যাদা বজায় রাখা জরুরি’: সংসদ চত্বরে বিরোধীদের ‘খেলনা বানর’ প্রতিবাদ নিয়ে আপত্তি কংগ্রেস সাংসদ তারিক আনোয়ারের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে সংসদ চত্বরে বিরোধী সাংসদদের ‘খেলনা বানর’ হাতে নিয়ে বিক্ষোভ নিয়ে…

ByByNews Desk Aug 13, 2026

কাশ্মীরে আইএসআইয়ের নতুন কৌশল: কিশোরদের নিয়োগ, পিস্তল পাচার ও জঙ্গলে যুদ্ধের প্রস্তুতি

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): অপারেশন সিঁদুরে পাকিস্তানের বড় ধাক্কার পর জম্মু ও কাশ্মীরে নিজেদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার (ওডব্লিউজি) নেটওয়ার্কে…

ByByNews Desk Aug 13, 2026

হলদ্বানিতে ‘শুদ্ধিকরণ হোম’ নিয়ে সরব খাড়গে, ‘দেশে দলিতদের জন্য জায়গা নেই’ অভিযোগ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের হলদ্বানি সফরের পর রামলীলা ময়দানে ‘শুদ্ধিকরণ…

ByByNews Desk Aug 13, 2026

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনের ২০তম দিন, ২০ আগস্ট মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের প্রস্তুতি

রাঁচি, ১৩ আগস্ট (আইএএনএস): জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলা ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচিকে ঘিরে ঝাড়খণ্ডে…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top