News Flash

Image

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন

আগরতলা, ২৯ জুন (হি.স) : গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে যুবককে। ত্রিপুরার রাজধানী আগরতলায় বলদাখাল এলাকায় ওই ঘটনায় রহস্য দানা বাঁধতে শুরু করেছে। কারণ, মৃতের পরিবারের দাবি,পশু প্রেমী হিসেবেই এলাকায় পরিচিতি ছিল ওই যুবকের। তাঁকে উদ্দেশ্যমূলক খুন করা হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের দাবি, খুনের মামলা নেওয়া হয়েছে। পুলিশ অপরাধীদের তল্লাশি শুরু করেছে। 

বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে বলদাখাল ব্রীজ এলাকায় নন্দু সরকার(৪০)-কে পিটিয়ে খুন করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। মৃতের স্ত্রী সোনালী দেব সরকার অভিযোগ করেন, তাঁর স্বামীকে গরু চোর অপবাদ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। মৃতের ভাই বলেন, এলাকায় নন্দু পশু প্রেমী হিসেবে পরিচিত ছিলেন। কখনো কোন অসামাজিক কাজের সাথে তিনি যুক্ত ছিলেন না। আজ তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। তাঁর অভিযোগ, পুলিশের ভূমিকা খুবই রহস্যজনক। কারণ, পূর্ব থানার অধীনে ওই এলাকা হলেও বোধজং নগর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার জি বি হাসপাতালে নিয়ে গেছে। তাঁরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। 

পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কিরণ কুমার বলেন, ওই ঘটনায় খুনের মামলা রুজু হয়েছে। পূর্ব থানার পুলিশ অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। আগামীকাল ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Releated Posts

শ্রীরামপুর-গোলকপুর সড়ক পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়, শীঘ্রই শুরু হবে নির্মাণকাজ

কৈলাসহর, ১৩ আগস্ট: চণ্ডীপুর বিধানসভা এলাকার দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রমমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 13, 2026

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top