News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে রাস্তার বেহাল দশা, হেলদোল নেই দপ্তরের
Image

বিশালগড়ে রাস্তার বেহাল দশা, হেলদোল নেই দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷  বিশালগড় থেকে বক্সনগর যাওয়ার রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে৷  বিশালগড় থেকে বক্সনগর যাওয়ার পথে রঘুনাথপুর এলাকায় ২৫ বছর ধরে রাস্তার বেহাল দশা৷ এলাকাবাসীর অভিযোগ, হালকা বৃষ্টি হলেই রাস্তায় হাটু সমান জল জমে যায়৷ কিছু দুষ্ট লোকের কারণে রাস্তাটি পরিবর্তন হচ্ছে না৷ এদিকে, বিশালগড় নেতাজীনগরেও একই অবস্থা৷ বুধবার সকাল থেকে নেতাজীনগরের রাস্তা জলমগ্ণ হয়ে আছে৷ কিন্তু বিশালগড় পুর পরিষদের কোনও  হেলদোল নেই৷ জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন ওই এলাকায় বসবাসকারী জনগণ৷ অবিলম্বে এ ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে৷ এলাকাবাসী অভিযোগ করেছেন নির্বাচনের আগে এলাকার রাস্তাটি সংস্কারের জন্য রাজনৈতিক দলের নেতা মাতববররা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু ভোটের বৈতরণী পার হওয়ার পর কেউ রাস্তাটির সংস্কারের জন্য উদ্যোগ দিচ্ছে না৷

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top