News Flash

  • Home
  • দেশ
  • উপাচার্য নিয়োগে হাইকোর্ট-এর রায়ই চূড়ান্ত, প্রতিক্রিয়া রাজ্যপালের
Image

উপাচার্য নিয়োগে হাইকোর্ট-এর রায়ই চূড়ান্ত, প্রতিক্রিয়া রাজ্যপালের

কলকাতা, ২৮ জুন (হি.স.) : রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের উপাচার্য নিয়োগ একেবারে বৈধ। বুধবার এমনটাই জানায় বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে অবিলম্বে বেতন বন্ধ করা ১০ উপাচার্যের বেতন চালু করার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই রায়ের প্রতিক্রিয়া দিতে দিয়ে রাজ্যপাল বলেন, “হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে। সেটাই চূড়ান্ত।”
উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপাল যে অন্তর্বতীকালীন উপচার্য নিয়োগ করেছিলেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎকুমার ঘোষ। তাঁর স্পষ্ট দাবি, নিয়োগের আগে শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা হয়নি। কোনও নিয়ম না মেনেই করা হয়েছে নিয়োগ।

বুধবার এই মামলা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এরপরই এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে। সেটাই চূড়ান্ত। আমি কোনও হায়ার কোর্ট নই। আমরা সরকারের সঙ্গে হাতে হাতে মিলিয়ে কাজ করব যাতে বাংলার নতুন প্রজন্ম বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ প্রজন্ম হতে পারে।”

Releated Posts

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top