News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর নালীছড়ায় একলব্য মডেল সুকল পরিদর্শন করলেন জনজাতি কল্যাণ মন্ত্রী
Image

উত্তর নালীছড়ায় একলব্য মডেল সুকল পরিদর্শন করলেন জনজাতি কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ সোমবার ধলাই জেলার আমবাসার উত্তর নালীছড়াস্থিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল সুকল ও ছাত্রাবাস আচমকা সফর করেন  উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা৷  ধলাই জেলার আমবাসার উত্তর নালীছড়াস্থিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল সুকলে ছাত্রাবাস নির্মাণের কাজ চলছে৷ নির্মাণ কাজে দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে৷ উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সোমবার আচমকা নির্মাণ কাজ পরিদর্শন করতে যান৷ পরিদর্শনে গিয়ে ছাত্রাবাস ও বিদ্যালয়ের অবস্থা, রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেয়৷ পাশাপাশি সুকলের শিক্ষকদের জন্য নবনির্মিত কোয়াটার তৈরির কাজ চলছে৷ তাও পরিদর্শন করেন৷ সেখানে পরিদর্শনকালে লক্ষ্য করেন অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে বিল্ডিংয়ের কাজ চলছে৷ তৎক্ষণাৎ এই বিষয়ে তদন্ত করার জন্য ডি এম কে  নির্দেশ দেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা৷ তিনি জানান নির্মাণ কাজে কোন ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না৷ তদন্তক্রমে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানিয়েছেন৷

Releated Posts

৫ ও ৬ মে খুমুলুঙে টিটিএএডিসির চেয়ারম্যান ও সিইএম নির্বাচন, শপথগ্রহণ অনুষ্ঠান

আগরতলা, ৪ মে : আগামী ৫ ও ৬ মে খুমুলুঙে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর চেয়ারম্যান…

ByByTaniya Chakraborty May 4, 2026

অসমে বিজেপির জয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ মে : অসম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার…

ByByTaniya Chakraborty May 4, 2026

পাঁচ রাজ্যের নির্বাচনী ফল: মেলাঘরে বিজেপি কর্মীদের আনন্দ উচ্ছ্বাস

আগরতলা, ৪ মে : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আবহ তৈরি…

ByByTaniya Chakraborty May 4, 2026

ভোটের রেজাল্টে বদলের বার্তা, গেরুয়া শিবিরে উৎসবের আমেজ তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া, ৪ এপ্রিল: সোমবার ফলাফল ঘোষণার দিনটা যেন শুধুই সংখ্যার খেলা নয়, ছিল রাজনৈতিক বারুদের গন্ধে ভরা এক…

ByByReshmi Debnath May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top