News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় ক্রিকেট : কুলাই স্পোর্টসকে হারিয়ে জয়ী যুবসমাজ ক্লাব
Image

আমবাসায় ক্রিকেট : কুলাই স্পোর্টসকে হারিয়ে জয়ী যুবসমাজ ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন।।জয় পেলো যুবসমাজ ক্লাব। পরাজিত করলো কুলাই স্পোর্টস দলকে। ১৬ রানে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র টি-‌২০ ক্রিকেটে। সাগর দেব-‌এর অলরাউন্ড পারফরম্যান্সে। প্রথমে ব্যাট হাতে ৪১ রান করার পর বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে যুবসমাজ ক্লাবকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন সাগর। সোমবার দশমীঘাট মাঠে অনুষ্ঠিত ম্যাচে যুব সমাজ ক্লাবের গড়া ১৯০ রানের জবাবে কুলাই স্পোর্টস দল ১৭৪ রান করতে সক্ষম হয়। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে যুব সমাজ ক্লাব নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান করে। দলের পক্ষে দলনায়ক সাগর দেব ৩১ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১,ফনি ভূষন দেব ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, অমর চক্রবর্তী ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫,শায়র পাল ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং শুভজিৎ পাল ৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান।কুলাই স্পোর্টস দলের পক্ষে ক্ষিরোদ দেববর্মা ৩৬ রানে ৪টি, সুমিত দেববর্মা ৩০ রানে ২ টি এবং সমরজিৎ দেববর্মা ৪৯ রানে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে কুলাই স্পোর্টস দল নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সুমিত দেববর্মা ৪১ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯, সমরজিৎ দেববর্মা ৯ বল খেলে ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, হরিহাস দেবনাথ ১৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২,সৌরভ দেব ৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং রাকেশ দেব ২১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। যুব সমাজ ক্লাবের পক্ষে সাগর দেব ৪২ রানে ৪ টি এবং রাহুল পাল ১৯ রানে ২ টি উইকেট পেয়েছেন।‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top