News Flash

  • Home
  • প্রধান খবর
  • আমি ডাকিনি, কমিশনের তরফ থেকেই বৈঠকের জন্য আবেদন জানানো হয়েছে, জানালেন রাজ্যপাল
Image

আমি ডাকিনি, কমিশনের তরফ থেকেই বৈঠকের জন্য আবেদন জানানো হয়েছে, জানালেন রাজ্যপাল

কলকাতা, ২৫ জুন (হি. স.) : “আমি ডাকিনি, কমিশনের তরফ থেকেই বৈঠকের জন্য আবেদন জানানো হয়েছে” । রবিবার বিকেলে রাজভবনে যেতে পারেন রাজ্যে নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তার আগে আজ সকালে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সাংবাদিক সম্মেলন করে একথা জানান ।

এর আগে তাঁকে রাজ্যপাল বারবার তলব করা সত্ত্বেও তিনি যাননি। ইতিমধ্যেই কমিশনারের জয়েনিং লেটার ইস্যুতেও জল্পনা বেড়েছে। সেই আবহে কমিশনার-রাজ্যপালের বৈঠকের খবর সামনে আসতেই প্রশ্ন ওঠে, রাজ্যপাল কি ফের তলব করেছেন রাজীব সিনহাকে? রবিবার সকালে সেই প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, “আমি রাজ্য নির্বাচন কমিশনারকে ডাকিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকেই বৈঠকের জন্য অনুরোধ করা হয়েছে। আমি জানিয়েছিলাম, পঞ্চায়েত ভোট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কমিশনারের সঙ্গে কথা বলতে চাই। তিনি যদি আলোচনার জন্য প্রস্তুত থাকেন তাহলে তিনি যে কোনও দিন আসতে পারেন। আজও আসতে পারেন।”

রবিবার সকালে জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে বিবেকানন্দ সেবা সম্মান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আনন্দ বোস। সেখানে মঞ্চে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি জানান, পরিস্থিতির চাপে অনেক অনুষ্ঠানে বা কর্মসূচিতে যেতে পারছেন না তিনি। পাশাপাশি জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বসেন, ‘সাধারণ মানুষের ক্ষমতাকে অবহেলা করবেন না।’

চলতি মাসের শুরুর দিকে কমিশনার পদে দায়িত্ব নেন রাজীব সিনহা। তার মাত্র কয়েকদিনের মধ্যেই কমিশন-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগেই কমিশনারের জয়েনিং লেটার ফেরত পাঠান রাজ্যপাল। শুধু তাই নয়, তাঁর নিয়োগ করা কমিশনার বাংলার মানুষকে হতাশ করেছে বলেও মন্তব্য করেছিলেন রাজ্যপাল। এই আবহেই রবিবার মুখোমুখি হতে পারেন আনন্দ বোস ও রাজীব সিনহা।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top