News Flash

  • Home
  • দেশ
  • নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহজনক গতিবিধি! পুঞ্চ সেক্টরে চিরুনি তল্লাশি সেনাবাহিনীর
Image

নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহজনক গতিবিধি! পুঞ্চ সেক্টরে চিরুনি তল্লাশি সেনাবাহিনীর

জম্মু, ২৪ জুন (হি.স.): নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে বড়সড় তল্লাশি অভিযানে নামল ভারতীয় সেনাবাহিনী। পুঞ্চ সেক্টরে শনিবার সকাল থেকে চলছে চিরুনি তল্লাশি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহজনক গতিবিধি দেখতে পাওয়া মাত্রই তল্লাশি অভিযান চালানো হয়। গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে ফেলেছে সেনাবাহিনী। মাঝেমধ্যে গুলির শব্দও শোনা গিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, নিয়ন্ত্রণরেখা বরাবর সন্দেহজনক গতিবিধি দেখা মাত্রই পুঞ্চ সেক্টরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা এলাকাটি ঘিরে ফেলেছেন, এবং একটি সংক্ষিপ্ত গুলি বিনিময় হয়। এখনও পর্যন্ত এর থেকে বিশদ কিছু জানা যায়নি।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top