News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ জেলা দিবস উদযাপন : নেশা মুক্ত ভারত অভিযানের বার্তা নিয়ে বাইসাইকেল র‍্যালি
Image

করিমগঞ্জ জেলা দিবস উদযাপন : নেশা মুক্ত ভারত অভিযানের বার্তা নিয়ে বাইসাইকেল র‍্যালি

করিমগঞ্জ (অসম) ২৩ জুন (হি.স.) : আগামী ১লা জুলাই ৪০ তম “করিমগঞ্জ জেলা দিবস” উদযাপনের আয়োজন করা হয়েছে। এই দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত অন্যান্য কার্যসূচির মধ্যে বাইসাইকেল র‍্যালিরও আয়োজন করা হয়েছে।

নেশা মুক্ত ভারত অভিযানের বার্তা নিয়ে আয়োজিত এই বাইসাইকেল র‍্যালিতে যোগদানের জন্য করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। বাইসাইকেল র‍্যালিতে যোগদানের জন্য অংশগ্রহণকারীদের নাম, বয়স, ঠিকানা ইত্যাদি সহ গুগল সিটের মাধ্যমে রেজিস্ট্রেশন আগামী ২৬ জুনের মধ্যে করতে হবে।

এতে সাইকেল র‍্যালি বিবরণ হচ্ছে এরকম- সাইকেল র‌্যালির রুট, করিমগঞ্জ সার্কিট হাউস থেকে স্টেট ব্যাঙ্ক হয়ে, শম্ভু সাগর পার্ক, আর.কে.মিশন পয়েন্ট, ছন্তর বাজার পয়েন্ট, করিমগঞ্জ কলেজ ও এওসি পয়েন্ট এবং এওসি পয়েন্ট থেকে সুভাষ নগর রোড হয়ে, টেলিফোন এক্সচেঞ্জ, করিমগঞ্জ সিভিল হাসপাতাল, এসপি বাংলো রোড এবং করিমগঞ্জ সদর থানার পিছন দিক দিয়ে পুনরায় সার্কিট হাউসে ফিরে আসবে। থিম, নেশা মুক্ত ভারত অভিযান। এই সাইকেল র‍্যালি ১লা জুলাই, শনিবার সকাল ১০টায় শুরু হবে।রেজিস্ট্রেশনের শেষ তারিখ, ২৬ জুন ২০২৩ বিকাল ৫ টা পর্যন্ত। এই লিঙ্কের মাধ্যমে যোগদানের জন্য রেজিস্ট্রেশন করতে হবে।

লিঙ্ক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdoIVPH9ZzGk6q-GXW8NGIniw2Dh6k-wRFnzsRzLLEIG17Uew/viewform?usp=sf_link

Releated Posts

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এয়ার ইন্ডিয়ার টোকিও-দিল্লি ফ্লাইটে এক তরুণী যাত্রীর প্রাণ বাঁচালেন মণিপুরের এক চিকিৎসক

ইম্ফল, ৩ এপ্রিল (আইএএনএস): মণিপুরের সেনাপতি জেলার এক চিকিৎসক টোকিও থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ-আকাশে সৃষ্ট…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

অসমে জোরদার বিজেপির প্রচার, আজ মাঠে অমিত শাহ ও যোগী আদিত্যনাথ

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাজ্যজুড়ে প্রচারে নামছেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

সিইও দফতরের সামনে দাঙ্গাবাজি বরদাস্ত নয়: নির্বাচন কমিশনের কড়া বার্তা

কলকাতা, ১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরের সামনে দাঙ্গাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top