News Flash

Image

বাসন্তীতে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১


বাসন্তী, ২২ জুন (হি. স.) তৃণমূল ও নির্দলের বিবাদের মধ্যে পরে আক্রান্ত হলেন এক পুলিশকর্মী। বুধবার সন্ধ্যায় ঘটনাকে কেন্দ্র করে বাসন্তীর কলতলা মোড় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আক্রান্ত পুলিশ কর্মীর নাম রঞ্জন দে। তিনি বাসন্তী থানার কাঁঠালবেরিয়া ক্যাম্পের কর্মী। পুলিশকর্মীকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সইফুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী ময়না নস্করের সমর্থনে কলতলা এলাকায় একটি মিছিল ও পথসভা ছিল তৃণমূলের। সেই পথসভার অদূরেই নির্দল প্রার্থী নাজিমা খাতুন সর্দারের অনুগামী ও কর্মীরা দাঁড়িয়ে ছিল। দুপক্ষের মধ্যে যাতে বিবাদ না বাধে সেই কারণে বাসন্তী থানার পুলিশ আগে থেকেই সেখানে মজুদ ছিল। তৃণমূল প্রার্থীর মিছিল পুলিশ অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিতে বললে পুলশের সাথে বচসা হয়। তখন আচমকাই পুলিশের দিকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারার অভিযোগ তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় জখম হন ঐ পুলিশফকর্মী। পুলিশকে মারধরের অভিযোগ স্বীকার করেছে তৃণমূল। এলাকার তৃণমূল নেতা রাজা গাজি বলেন, “ শুনেছি কিছু লোকজন বাইক নিয়ে এলাকায় মিছিল করার সময় পুলিশকে মারধর করেছে। এটা অন্যায় হয়েছে। যারা একাজ করেছে পুলিশ তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।” যদিও রাজার এই বক্তব্য উড়িয়ে দিয়ে এলাকার আরেক তৃণমূল নেতা আমানুল্লা লস্কর বলেন, “ আমরা একটা মিছিল করবো বলে সেখানে প্রস্তুত হচ্ছিলাম। তখন সেখানে কিছু নির্দল প্রার্থীর লোকজন ছিল তাঁরাই এই হামলা চালিয়েছে। পুলিশ আহত হয়েছে। আমাদেরও একজন কর্মী আহত হয়েছেন।” নির্দল প্রার্থী নাজিমা খাতুন এই অভিযোগ অস্বীকার করেছেন।

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top