News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাত্রীর শ্লীলতাহানি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবিভিপির
Image

ছাত্রীর শ্লীলতাহানি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবিভিপির


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷  ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত প্রফেসর ভূপেশ দেববর্মার বরখাস্তের দাবিতে বৃহস্পতিবার এ বি ভি পি ছাত্র সংগঠনের ছাত্র ছাত্রীরা ত্রিপুরা বিশ্ববিদ্যাল মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে৷
 ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে প্রফেসরের দ্বারা ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায়  ছাত্র-ছাত্রীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে ছাত্র সংগঠন অখিল ভারতীয়  বিদ্যার্থী পরিষদ৷ অভিযুক্ত প্রফেসর ভূপেশ দেববর্মাকে অতিসত্বর বরখাস্তের ব্যবস্থা করতে জোরালো দাবী জানিয়েছে সংগঠন৷ ছাত্রীর শ্লীলতাহানীর মতো এই ধরনের জঘন্য ঘটনার পরেও ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  অভিযুক্ত প্রফেসরকে বহাল তবিয়তে রেখেছে৷ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রফেসর ভূপেশ দেববর্মাকে এখনো পর্যন্ত বরখাস্ত করেন নি৷ যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে এ বি ভি পি ছাত্র সংগঠনের ছাত্র-ছাত্রীরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করে৷  ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় পঠনপাঠনে অচলাবস্থা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top