News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনে মথা ছাড়া দুটি আসনেই হারাবে বিজেপি ঃ অনিমেষ
Image

লোকসভা নির্বাচনে মথা ছাড়া দুটি আসনেই হারাবে বিজেপি ঃ অনিমেষ


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ আগামী লোকসভা নির্বাচনে তিপ্রা মাথা ছাড়া বিজেপি দুটি আসনেই হারাবে৷ এইভাবে বিজেপিকে বিধঁলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা৷ আজ ছামনু তে মথার আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি৷ সেখানে বিজেপিকে বাই চান্স সরকার বলেও আখ্যায়িত করেন তিনি৷ অনিমেষ বলেন বিধানসভায় বিজেপি ৩২ জন এম এল এ রয়েছেন৷ বিরোধীদের ২৭ জন এমএল৷ পাঁচজন মাঝেমধ্যে রাগ করেন মন্ত্রী না পেয়ে৷ কটাক্ষ করে তিনি বলেন বিধানসভায় আসেন বুকে ব্যথা নিয়ে৷ আমরা তাদের বলি এই ব্যাথা একমাত্র মথাই সারিয়ে দিতে পারে৷ অর্থাৎ যে কোন সময় বিজেপি আইপিএফটি সরকারের ঘর ভাঙতে পারে  বলেও ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা৷
তিনি এও বলেন রাজ্যে আবার নতুন করে মিথ্যা কথা বলতে এসেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ বিধানসভা নির্বাচনের আগে ঠিক একইভাবে মিথ্যা কথা বলে দুই দুইবার জয় লাভ করেছে বিজেপি৷ এবার লোকসভা নির্বাচনে তা আর হবে না৷স্পষ্ট জানিয়ে দিলেন বিরোধীদল নেতা৷ তিনি বলেন মানুষ আমাকে জিজ্ঞেস করে বিজেপি যা প্রতিশ্রুতি দেয় তা পালন করে কিনা৷ আমি তাদের বলছি নির্বাচনের আগে তারা যা প্রতিশ্রুতি দেয় নির্বাচনের পরে সেই প্রতিশ্রুতির কথা ভুলে যায়৷  এইভাবে একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে বিজেপি৷ তার পরিণতি কর্ণাটকের মানুষ দেখিয়ে দিয়েছে৷
 সারাদেশের মানুষ বুঝতে পেরেছে বিজেপি একটা জুমলা পার্টি৷ কর্ণাটকের মত তেলেঙ্গানা, মধ্যপ্রদেশেও বিজেপির একই অবস্থা হবে বলে মন্তব্য করেন তিনি৷ এবারের লোকসভা নির্বাচনে কেন বিজেপি হারবে তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলে বিধানসভা ভোটে বিজেপি মাত্র ৩৯ শতাংশ ভোট পেয়েছে৷ বিরোধীরা পেয়েছে বাকি ৬১ শতাংশ৷ অর্থাৎ বিরোধীদের কাছে দুটি শক্তিশালী ট্রাক থাকা সত্ত্বেও বিজেপি পচা বাইক নিয়ে ভিতর দিয়ে ঢুকে বেরিয়ে গেছে৷ তাই এর নাম বাই চান্স সরকার৷ এবার তা হবে না৷ এবার দুটি শক্তিশালী বাইক কথা বলবে৷ আমাদের মধ্যে আগের মতো ফাঁক থাকবেনা৷ যাতে বিজেপি বাইক লইয়া যাইতে পারে৷ এবার বিজেপি বাইক নিয়ে গেলে ট্রাকের সামনেই হুমরি খাইয়া পড়বে৷ আর আগাইতে পারবে না৷ তবে আগামী দিনে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে এক একপ্রকার হুশিয়ারি দিয়ে বললেন  বিরোধীদল নেতা অনিমেষ দেববর্মা৷
তিনি বলেন ভিলেজ কমিটির ৫৮৭ টা আসনের মধ্যে ত্রিপুরা মতামত ৫০০টির বেশি আসন জয় করবে৷ এই ভয়ে বিজেপি চাইছে ভোট না করা৷ তবে মাথা ছেড়ে কথা বলবে না৷ সব নির্বাচন হতে পারে ভিলেজ কমিটি নির্বাচন করতে এত ভয় কিসের প্রশ্ণ তার৷  ইন্টার লোকেটর নিয়ে বিরোধী দলনেতা বলেন আমাদের যতই ব্যঙ্গ করুক আমরা জনগণের কাছে প্রশ্ণ রাখছি এই কথাটা দেশের গৃহমন্ত্রী অমিত শাহকে জিজ্ঞাস করুন৷ কারণ তিনি আমাদেরকে বলেছিলেন দু সপ্তাহের মধ্যে ইন্টার লোকেটর পাঠাবেন৷ দুমাস হয়ে গেল এখনো ইন্টারলোকেট পাঠাচ্ছেন না৷ তাহলে আপনি ঝোট কথা বলেছেন৷
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ইন্টার লোকেটর প্লেনে করে হেলিকপ্ঢারে আইতে বাধ্য হইবো যখন ধর্মনগর-আগরতলা কৈলাসহর – আগরতলা দুই রাস্তা  বন্ধ হবে৷ রেল রুখে দেবে তিপ্রাসারা৷ আগরতলায় বসে অনেক বাঙালি অভিযোগ করেন এডিসি মানেই উপজাতি৷ আমরা তাদের বলতে চাই এডিসিতে ৩  লাখের বেশি বাঙালি সহ বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করছেন৷ তিপ্রাসা যখন ভাত খেতে পারে না তখন তারাও ভাত খেতে পারে না৷ রোমান হরফে ককবরক স্ক্রি চালু করার বিষয়েও তিনি টেনে আনেন ৫২ ভাষা আন্দোলনের বিষয়টি৷
এ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস কে তুলে ধরে বিরোধী দলনেতা বুঝাতে চেয়েছেন আগামী দিনে রোমান হরফের জন্য তারা এই ভাবেই লড়াই করে যাবেন৷ তবে জনগণের কাছে বিশেষ করে উপজাতি অংশের মানুষের কাছে তার আহ্বান ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বিভিন্ন দাবিতে লড়াই- ময়দানে অবতীর্ণ হতে৷ একই সুরে তিনি বিরোধীদের কাছেও আগামী লোকসভা নির্বাচনে জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের আহবান  রাখেন৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top