News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধ সম্পর্কের জেরে শ্যালিকার বৌভাতে তুলকালাম কান্ড ঘটালেন ভগ্ণিপতি
Image

অবৈধ সম্পর্কের জেরে শ্যালিকার বৌভাতে তুলকালাম কান্ড ঘটালেন ভগ্ণিপতি


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ ভগ্ণিপতির সঙ্গে  শ্যালিকার অবৈধ প্রনয়ের জের ধরে নবপরিণীতা শ্যালিকার শশুর বাড়িতে লংকা কান্ড সংগঠিত হলো বৃহস্পতিবার৷ ঘটনা আগরতলা পূর্ব থানার রবীন্দ্রনগর এলাকায়৷ বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহর সংলগ্ণ রবীন্দ্রনগরে এক নববধূর বৌভাত অনুষ্ঠানের দিনে নব পরিণিতার ভগ্ণিপতির সঙ্গে বিবাদের জেরে রক্তারক্তি কান্ড সংঘটিত হয়েছে৷ জানা গেছে ভগ্ণিপতি তার শ্যালিকাকে বিয়ের আগেই একটি মোবাইল ফোন দিয়েছিল৷ বৌভাত অনুষ্ঠান দিন সকালবেলা  শ্যালিকার বাড়িতে এসে সেই মোবাইল ফোনটি ফিরিয়ে দিতে বলে ভগ্ণিপতি৷ শুধু তাই নয় ভগ্ণিপতি ও শ্যালিকার মধ্যে নানা বিষয় নিয়ে বিবাদ হয়৷ এর জের ধরেই রক্তপাতের ঘটনাও ঘটে৷  বিস্তারিত খোঁজখবর নিয়ে জানা গেছে শ্যালিকার সঙ্গে ভগ্ণিপতির দীর্ঘ বছর ধরে অবৈধ সম্পর্ক ছিল৷ তা সত্ত্বেও সেই ভগ্ণিপতিই শ্যালিকাকে বিয়ে দিয়েছে৷ অথচ বৌভাত অনুষ্ঠানের দিন লংকা কান্ড সংগঠিত হয়৷ অভিযুক্ত ভগ্ণিপতিকে পরিবারের লোকজনরা বেধড়ক মারধর করেছেন৷ আক্রমণের শিকার হয়েছে নববধূও৷ শেষ পর্যন্ত এ ব্যাপারে পূর্ব মহিলা থানায় মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ নববধূর স্বামীকে আটক করেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top