News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘বিপর্যয়’-এর প্রভাবে আরও উত্তাল সমুদ্র, আবারও ঘূর্ণিঝড়ের অবস্থান জানাল আইএমডি
Image

‘বিপর্যয়’-এর প্রভাবে আরও উত্তাল সমুদ্র, আবারও ঘূর্ণিঝড়ের অবস্থান জানাল আইএমডি

নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাবে ক্রমেই উত্তাল হচ্ছে সমুদ্র, প্রশাসনও যথেষ্ট সতর্ক। ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ এগিয়ে চলেছে গুজরাটের দিকে, ততই গুজরাটে উত্তাল হচ্ছে সমুদ্র। বুধবার সকালে গুজরাটে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাবে সমুদ্র উত্তাল হতে দেখা যায়, বইতে থাকে প্রবল বেগে হাওয়া। মুম্বইয়েও একইরম আবহাওয়া ছিল, সেখানেও সমুদ্র ছিল উত্তাল।

গুজরাট সরকার ইতিমধ্যেই দ্বারকায় ৪০০টিরও বেশি আশ্রয়কেন্দ্র চিহ্নিত করেছে। নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বহু মানুষকে। জুনাগড়ে উপকূলবর্তী এলাকার মানুষজনের হাতে তুলে দেওয়া হয়েছে খাবার ও অন্যান্য সামগ্রী। এদিকে, বুধবার সকালে আরও একবার ঘূর্ণিঝড়ের অবস্থান জানাল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আইএমডি জানিয়েছে, অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ১৪ জুন সকাল ৫.৩০ মিনিট নাগাদ উত্তর-পূর্ব আরব সাগরে, জাখাউ বন্দর থেকে প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে এবং দেবভূমি দ্বারকা থেকে ২৯০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

Releated Posts

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top