News Flash

  • Home
  • বিদেশ
  • সিরিয়ায় বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, আহত ২২ সেনা
Image

সিরিয়ায় বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, আহত ২২ সেনা

দামাস্কাস, ১৩ জুন (হি.স.) : সিরিয়ায় আমেরিকার একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ২২ সেনা আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। ইউএস সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ওই সামরিক হেলিকপ্টারটি কোনও ধরনের হামলার শিকার হয়নি।

এই দুর্ঘটনার কারণ জানা না গেলেও ইউএস সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য সেন্ট্রাল কমান্ড এরিয়া অব রেসপন্সিবিলিটির (সেন্টকম এওআর) বাইরে নিয়ে যাওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তদারকির দায়িত্বে রয়েছে সেন্টকম এওআর।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ২২ সেনা সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১০ জনকে সেন্টকম এওআর-এর বাইরে উন্নত সেবার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই হেলিকপ্টারে শত্রুরা হামলা চালিয়েছে এমন কোনও প্রমান পাওয়া যায়নি। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। এর আগে আমেরিকার দাবি করেছিল যে, গত মার্চে ইরান-সমর্থিত জঙ্গিদের দুটি হামলার কারণে ২৩ সেনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারা মস্তিস্কে ট্রমাজনিত সমস্যায় ভুগছিলেন।

Releated Posts

নিউ জার্সি সফরে গুজরাটের উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

রবিন্সভিল, ২৩ আগস্ট (আইএএনএস): নিউ জার্সি সফরে গুজরাটের উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 23, 2026

বাংলাদেশে উগ্রপন্থী নেটওয়ার্কের পুনরুত্থান নিয়ে উদ্বেগ বাড়ছে

ঢাকা, ২২ আগস্ট (আইএএনএস): গত এক মাসে বাংলাদেশে একের পর এক বিস্ফোরণ এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দেশে উগ্রপন্থী…

ByByNews Desk Aug 22, 2026

আরএসএস প্রধানকে নিয়ে ইউএসসিআইআরএফ-এর সমালোচনার জবাব হিন্দুপ্যাক্টের

ওয়াশিংটন, ২২ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর প্রধান মোহন ভাগবতের প্রস্তাবিত আমেরিকা সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 22, 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২১ আগস্ট : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার শপথ নিলেন প্রবীণ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন…

ByBySandeep Biswas Aug 21, 2026
Scroll to Top