News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুপ্তহত্যা-মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল মহন্তকে ক্লিনচিট গুয়াহাটি উচ্চ আদালতের
Image

গুপ্তহত্যা-মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল মহন্তকে ক্লিনচিট গুয়াহাটি উচ্চ আদালতের

গুয়াহাটি, ১৩ জুন (হি.স.) : গুপ্তহত্যা-মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্তকে ক্লিনচিট দিয়েছে গুয়াহাটি উচ্চ আদালত।

প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্তের বিরুদ্ধে আগেকার রায় বহাল রেখেছে উচ্চ আদালত। এর আগে গুপ্তহত্যা সংক্রান্ত মামলার তদন্ত করতে গঠিত কমিশনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে ওই রায়ের বিরুদ্ধে চেলেঞ্জ জানিয়ে গুয়হাটি উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেছিলেন জনৈক অজিত কুমার ভূঞা এবং অনন্ত কলিতা।

সিঙ্গল বেঞ্চের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে সীমাবদ্ধতা আইনের ৫ ধারার অধীনে একটি ইন্টারলোকিউটরি আবেদন দায়ের করার ৫৩১ দিনের বেশি সময় পরও তাঁদের দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় অজিত ভূঞা এবং অনন্ত কলিতার প্ৰত্যাহ্বান সংবলিত আবেদন খারিজ করে পূৰ্বের রায় বহাল রেখে আজ মঙ্গলবার গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতির সিঙ্গল বেঞ্চ দিয়েছে গুরুত্বপূৰ্ণ এই রায়।
আগের রায় বহাল রেখে গুয়াহাটি উচ্চ আদালত এই মামলার চূড়ান্ত রায় দিয়ে বলেছে, প্ৰফুল্ল কুমার মহন্তের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তুলে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে কয়েকজন রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল ষড়যন্ত্র করেছিল।
এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অসম গণ পরিষদের প্রতিষ্ঠাতা-সভাপতি প্রফুল্ল কুমার মহন্ত সন্তোষ ব্যক্ত করে আদালতের চূড়ান্ত রায়কে স্বাগত জানিয়ে আনন্দ ব্যক্ত করেছেন।

Releated Posts

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top