News Flash

  • Home
  • দেশ
  • ‘বিপর্যয়’-এর প্রভাবের সাক্ষী হল মুম্বই ও নভসারি, দুই শহরের উপকূল হয়ে উঠল উত্তাল
Image

‘বিপর্যয়’-এর প্রভাবের সাক্ষী হল মুম্বই ও নভসারি, দুই শহরের উপকূল হয়ে উঠল উত্তাল

নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): উপকূলের দিকে যত এগিয়ে আসছে, ধীরে ধীরে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাবও ততই পরিলক্ষিত হচ্ছে। সোমবার সকালে ‘বিপর্যয়’-এর প্রভাবের সাক্ষী হল মায়ানগরী মুম্বই, গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে সমুদ্রে ঢেউ ও জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। মেরিন ড্রাইভেও ঢেউ দেখা গিয়েছে। ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাব প্রবল বাতাস এবং ঢেউ গুজরাট উপকূলে আঘাত হানে। নভসারিতে উত্তাল হয়ে ওঠে সমুদ্র।

প্রসঙ্গত, গুজরাটের কচ্ছ ও পাকিস্তানের করাচির মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আগামী ১৫ জুন সৌরাষ্ট্র-কচ্ছ উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় বিপর্যয়, ওই দিন গুজরাটের কচ্ছ জেলা এবং পাকিস্তানের করাচির মধ্যে ল্যান্ডফল করতে পারে। ইতিমধ্যেই সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করেছে। সোমবার ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয়-এর পরিপ্রেক্ষিতে সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top