News Flash

Image

দিল্লী গেলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷  বিপর্যয় ব্যবস্থাপনা বৈঠকে অংশ নিতে সোমবার দিল্লী গেলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ এদিকে মুখ্যমন্ত্রী আরো জানান মঙ্গলবারই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ধার্য হয়েছে৷ ১৩ জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পৌরহিত্যে ডিজাস্টার ম্যানেজম্যান্টের উপর বৈঠক অনুষ্ঠিত হবে৷ তাতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশ নেবেন৷ সেই বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী৷ বর্তমানে এই দপ্তরটি তাঁর অধীনে রয়েছে৷ বিপর্যয় মোকাবিলা নিয়ে রাজ্যের বিভিন্ন দিক তুলে ধরবেন মুখ্যমন্ত্রী৷ এদিকে মুখ্যমন্ত্রী আরো জানান মঙ্গলবারই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ধার্য হয়েছে৷ এই বৈঠকে প্রশাসনিক ও সাংগঠনিক বিষয়ে তাদের কথা হতে পারে৷ এদিকে আগামী ১৬ জুন রাজ্যে আসবেন বিজেপি-র রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা৷ এদিন প্রদেশ নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন৷ এরপর ১৭ জুন একটি দলীয় কর্মসূচীতে অংশ নেবেন৷ সেদিনই ফিরে যাবেন বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top