News Flash

  • Home
  • দেশ
  • বিগত ৯ বছরে দুর্দান্ত পরিবর্তন দেখেছে ভারত : জে পি নাড্ডা
Image

বিগত ৯ বছরে দুর্দান্ত পরিবর্তন দেখেছে ভারত : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের ৯ বছরের শাসনকালকে ‘সফল’ আখ্যা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, বিগত ৯ বছরে দুর্দান্ত পরিবর্তন দেখেছে ভারত। ভোট ব্যাঙ্কের রাজনীতি আর নেই, বরং বর্তমানে ‘রিপোর্ট কার্ড’-এর রাজনীতি বিদ্যমান। শুক্রবার সকালে রাজধানী দিল্লিতে বিজেপি নতুন দফতরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। পাশাপাশি ভূমিপুজোও করেন তিনি। এই অনুষ্ঠানে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী শুধু দেশের সরকারই বদলাননি, জাতীয় রাজনীতির সংস্কৃতিও পাল্টে দিয়েছেন।”

নাড্ডা আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী শুধু সরকারই বদলেছেন তা নয়, রাজনীতির সংস্কৃতিকেও পরিবর্তন করেছেন তিনি…’পরিবারবাদ’ থেকে, প্রধানমন্ত্রী মোদী এমন একটি সংস্কৃতি নিয়ে এসেছেন যেখানে একজন বিনয়ী ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, রাজ্য প্রধান এবং মুখ্যমন্ত্রীও হতে পারেন। ভোট ব্যাঙ্কের রাজনীতি থেকে আমরা রিপোর্ট কার্ডের রাজনীতি করতে এসেছি।”

Releated Posts

বাণিজ্যিক এলপিজি দামের জেরে তামিলনাড়ুতে হোস্টেল-পি.জি ভাড়া বাড়ছে ৫ মে থেকে

চেন্নাই, ৩ মে (আইএএনএস): বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের ঊর্ধ্বগতির প্রভাবে তামিলনাড়ু জুড়ে হোস্টেল ও পেয়িং গেস্ট (পি.জি) আবাসনের…

ByByNews Desk May 3, 2026

জবলপুর ক্রুজ দুর্ঘটনা: শেষ নিখোঁজের দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৩

ভোপাল/জবলপুর, ৩ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুর জেলার বার্গি ড্যামে নৌকাডুবি-কাণ্ডে শেষ নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর রবিবার…

ByByNews Desk May 3, 2026

উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ ভারতীয় নাবিক দেশে ফিরেছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজ নিরাপদ: কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে…

ByByNews Desk May 2, 2026

‘আতঙ্ক ও হতাশার প্রমাণ’ — সুপ্রিম কোর্টে বারবার যাওয়া নিয়ে তৃণমূলকে কটাক্ষ সুধাংশু ত্রিবেদীর

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী শনিবার তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, বারবার আদালতের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top