News Flash

  • Home
  • দেশ
  • সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি শুরু, অভিযোগ জানানোর নম্বর দিলেন মমতা
Image

সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি শুরু, অভিযোগ জানানোর নম্বর দিলেন মমতা


কলকাতা, ৮ জুন (হি. স.) : পঞ্চায়েত ভোটের আগে আমজনতার মন বুঝতে নতুন কর্মসূচি চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিক সম্মেলন করে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামের নয়া কর্মসূচির সূচনা করে দেন তিনি।

মে মাসেই বাঁকুড়ার পাত্রসায়রে ভারচুয়াল জনসভা থেকে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, ”দিদির দূত’, তৃণমূলে নবজোয়ার যেমন চলছে, চলুক। আমি আরেকটি প্রকল্প শুরু করছি – সরাসরি মুখ্যমন্ত্রী। একটা ফোন নম্বর দেব। আপনারা ফোন করে আমাকে সমস্যার কথা জানাবেন দিনের একটা নির্দিষ্ট সময়। আমি যতটা পারব সমাধানের চেষ্টা করব।”

এই প্রসঙ্গে তিনি জানিয়ে দেন নির্দিষ্ট ফোন নম্বরও। এবার থেকে এই নম্বরে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন আমজনতা। নম্বরটি ৯১৩৭০৯১৩৭০। সকাল ১০ টা থেকে সন্ধে ৬টার মধ্যে এই নম্বরে অভিযোগ জানালে দ্রুত সুরাহা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জনসংযোগ বৃদ্ধি এবং আমজনতার মন বুঝতে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু করেছিল তৃণমূল। তা ছিল রাজ্যের শাসকদলের তরফে। পরবর্তী সময়ে ওই একই উদ্দেশে ‘দুয়ারে সরকার’, ‘দিদির দূত’, ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি চলছে রাজ্যজুড়ে। এবার সরাসরি রাজ্য সরকারের তরফে চালু হল ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পরিষেবা।

আগাম ঘোষণা মাথায় রেখে বৃহস্পতিবার নবান্নে কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী এবং অন্যান্য জেলাশাসকরা। রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান নিয়ে একটি অডিও ভিজুয়াল প্রতিবেদন দেখানো হয়। তাঁদের প্রতি মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করে যা যা অভিযোগ পাবেন, যেন দ্রুত সুরাহা করা হয়। কতদিন এই কর্মসূচি চলবে, তা অবশ্য জানানো হয়নি।

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top