News Flash

  • Home
  • দেশ
  • জম্মু-পাঠানকোট হাইওয়েতে দু’টি ট্রাকের সংঘর্ষ, আহত কমপক্ষে ১৬ জন শ্রমিক
Image

জম্মু-পাঠানকোট হাইওয়েতে দু’টি ট্রাকের সংঘর্ষ, আহত কমপক্ষে ১৬ জন শ্রমিক

জম্মু, ৭ জুন (হি.স.) : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় জম্মু-পাঠানকোট হাইওয়েতে দু’টি ট্রাকের সংঘর্ষে কমবেশি আহত হয়েছেন ১৬ জন। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কাঠুয়া জেলার লোগেট মোড়ে। আহতরা সবাই পেশায় শ্রমিক। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে কাঠুয়ার লোগেট মোড়ে একটি পিকআপ মাহিন্দ্রা ট্রাককে ধাক্কা মারে অপর একটি ট্রাক। এই দুর্ঘটনায় ১৬ জন শ্রমিক আহত হয়েছেন, তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ আরও জানিয়েছে, “আহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলা ও একটি শিশু রয়েছে। শিশুটি গুরুতর আহত হয়েছে। শ্রমিকরা নির্মাণকাজে যাচ্ছিলেন, তখন দুর্ঘটনাটি ঘটেছে। নির্মাণ সামগ্রী পিক্সার মেশিন নিয়ে মাহিন্দ্রা পিকআপ ট্রাকটি শ্রমিকদের নিয়ে নির্মাণ কাজের জায়গায় যাচ্ছিল। আহতরা কাঠুয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top