বাইখোড়ায় মারুতি গাড়ী ও অটোর মধ্যে সংঘর্ষে নিহত এক, আহত এক

শান্তিরবাজার, ৬ জুন (হি. স.) : অটো ও মারুতি গাড়ির মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু এবং একজন গুরুতর আহত হয়েছেন। শান্তিরবাজার মহকুমায় বাইখোড়া বাজারে ওই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে বাইখোড়া বাজারে টিআর০৮এ০৩৮১ নম্বরের মারুতি গাড়ি ও টিআর০৮৩৭৫০ নম্বরের অটোর মধ্যে সংঘর্ষ হয়েছে। তাতে অটো চালক ও এক মহিলা যাত্রী গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছেন। কিন্তু অটো চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেন। তাঁকে জেলা হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পুলিশ জানিয়েছে, অটো চালক শাহ আলম মিয়া(২৮) শান্তিরবাজার মহকুমার বগাফা এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে, আহত মহিলা যাত্রী সুচিত্রা রিয়াং(২৩)-র হাসপাতালে চিকিৎসা চলছে।