News Flash

  • Home
  • দিনের খবর
  • ওড়িশা ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮ হয়েছে: প্রদীপ জেনা–২০৫ জনের দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, ৮৩ জনের পরিচয় পাওয়া যায়নি
Image

ওড়িশা ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮ হয়েছে: প্রদীপ জেনা–২০৫ জনের দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, ৮৩ জনের পরিচয় পাওয়া যায়নি

ভুবনেশ্বর, ৬জুন (হি. স.) ওড়িশার বালাসোর জেলার বাহানাগা রেলওয়ে স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮। বালাসোরের জেলা ম্যাজিস্ট্রেটের চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে রাজ্যের মুখ্য সচিব প্রদীপ জেনা এই তথ্য দিয়েছেন।
প্রদীপ জেনা মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন যে দুর্ঘটনাস্থল থেকে মোট ১৯৩ জনের মৃতদেহ ভুবনেশ্বরে আনা হয়েছিল, এবং ৯৪ জনের মৃতদেহ বালাসোরে তাদের আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছিল। আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য ভদ্রক মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেনা জানান, ৯৬টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ১৯৩টি মৃতদেহ ভুবনেশ্বরে আনা হয়েছে। এ পর্যন্ত মোট ২৮৮টি মৃতদেহের মধ্যে ২০৫ জনের দেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে এখনও ৮৩ জনের মৃতদেহ রয়েছে। তাদের সবার ডিএনএ নমুনা রাখা হয়েছে। তাদের দাবিদাররা এলে তাদের কাছে ডিএনএ ম্যাচিং করে দাবিদারদের কাছে দেহ হস্তান্তর করা হবে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top