News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চারদিন পরও হদিশ নেই মধুপুরের যুবক সমরজিতের
Image

চারদিন পরও হদিশ নেই মধুপুরের যুবক সমরজিতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷  বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফিরল না ৩০ বছরের এক যুবক৷ দীর্ঘ চার দিন অতিক্রান্ত হওয়ার পরও বিবাহিত যুবক সমরজিৎ দেববর্মা বাড়িতে ফিরে না আসায় কান্নায় ভেঙে পড়ে স্ত্রী সহ  মা৷
জানা যায় ,কমলা সাগর বিধানসভার দক্ষিণ মধুপুরের সমরজিৎ দেববর্মা পিতা মঙ্গল দেববর্মা  শুক্রবার দিন কাজ সেরে বাড়িতে ফিরে সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে পেছন থেকে মেয়ে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করার পরও  উত্তর না দিয়ে চলে যায়৷ পরবর্তী সময়ে সহ পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরও হদিস পাওয়া যায়নি সমরজিৎ দেববর্মা৷ পরবর্তী সময়ে শনিবার দিন মধুপুর থানায় মিসিং ডায়েরি করানো হয়৷ চারদিন অতিক্রান্ত হওয়ার পরও মধুপুর থানা সমরজিৎ দেববর্মার কোনো খোঁজ দিতে পারেনি৷ পরবর্তী সময়ে  জন্মদাত্রী মা সন্তানকে ফিরে পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়৷ জানা যায় বাড়িতে পুত্র ও পুত্রবধূ মধ্যে কোন ঝুট ঝামেলা হয়নি, কিন্তু কি কারণে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলো সমরজিৎ দেববর্মা তা নিয়ে রয়েছে অন্ধকার ধোঁয়াশা৷

Releated Posts

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top