News Flash

  • Home
  • বাণিজ্য
  • সপ্তাহের প্রথমদিনে উত্থান শেয়ার বাজারে
Image

সপ্তাহের প্রথমদিনে উত্থান শেয়ার বাজারে


মুম্বই, ৫ জুন (হি.স.) : সপ্তাহের প্রথম দিনে অল্প উত্থান হল শেয়ার বাজারে। জিডিপির বৃদ্ধিতে উৎসাহিত হলেন না লগ্নিকারীরা। সোমবার সেনসেক্স পৌঁছল সাড়ে ৬২ হাজারের বেশি, নিফটি রইল সাড়ে ১৮ হাজারের উপরে। সেনসেক্স সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল ১ ডিসেম্বর ২০২২, হয়েছিল ৬৩ হাজার ২৮৪ পয়েন্ট। সোমবার সেনসেক্স উঠল ২৪০.৩৬ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ, বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬২,৭৮৭.৪৭ পয়েন্টে। এদিন নিফটি-র অগ্রগতি ৫৯.৭৫ পয়েন্ট বা ০.৩২ শতাংশ, দিনের শেষে নিফটি হয়েছে ১৮ হাজার ৫৯৩.৮৫ পয়েন্ট। নিফটি-র ৫০টি কোম্পানির মধ্যে ২৫টিতে অগ্রগতি হয়েছে, পিছিয়েছে ২৫টি কোম্পানি।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০৬০টি কোম্পানির মধ্যে ১১৬১টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে ৭৯৮টি কোম্পানির শেয়ার দর। এদিন ভালো বৃদ্ধি পেয়েছে মহীন্দ্র অ্যান্ড মহীন্দ্র, অ্যাক্সিস ব্যাঙ্ক, টাটা মোটরস, লারসেন টুবরো প্রভৃতি কোম্পানির শেয়ারগুলি। পিছু হটেছে ডিভি’স ল্যাব, টেক মহীন্দ্র, এশিয়ান পেইন্টস, নেসলে ইন্ডিয়া প্রভৃতি কোম্পানির শেয়ার দর।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top