News Flash

Image

মাধ্যমিক ঊর্ত্তীণ কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ভারত বিকাশ পরিষদের


করিমগঞ্জ (অসম), ৫ জুন (হি.স.) : মাধ্যমিকের কৃতি ছাত্র- ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় ভারত বিকাশ পরিষদ করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে । সম্প্রতি লক্ষীবাজার রোডস্থিত ভারত বিকাশ পরিষদের কার্যালয়ে সংবর্ধনা সভার আয়োজন করা হয় ।

পরিষদের সভাপতি নেপাল কৃষ্ণ ধরের পৌরহিত্যে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন করিমগঞ্জ জেলা কমিটির সদ্য প্রাক্তন সভাপতি নিখিল রঞ্জন দাস, সাধারণ সম্পাদক নন্দ কিশোর বনিক, সংস্কার প্রমুখ মৃনাল কান্তি দত্ত, সদস্য আশীষ দাস পুরকায়স্থ, ডা. টি কে বনিক এবং সদস্যা শর্মিষ্ঠা খাজাঞ্চি সহ সংবর্ধনা প্রাপ্ত ছাত্র ছাত্রীদের অভিভাবকরা ।

পরিষদের পক্ষ থেকে উত্তরীয়, ফুলের তোড়া, স্মারক সহ উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয় মেধা তালিকায় নবম স্থান দখলকারী রোল্যান্ডস মেমোরিয়াল স্কুলের সুকন্যা দাস সহ একই স্কুলের অনুষ্কা চক্রবর্তী, অনুরাগ দে এবং বেবিল্যান্ড হাইস্কুলের মৈথেলি দে, সুইটি চৌধুরীকে ।

উপস্থিত ছিলেন ঝুমা বনিক, অমৃত লাল বনিক, উৎপল দেব রায়, মনতোষ দেব, হিমাদ্রি দাস, অনুপ বনিক, কৌশিক ভট্টাচার্য সহ অনেকে ।

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top