News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কবিগুরু ও নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে এআইডিএসও’র বসে আঁকো প্রতিযোগিতা
Image

কবিগুরু ও নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে এআইডিএসও’র বসে আঁকো প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷   রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আই ডি এস ও ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি অনলাইনে ছাত্রছাত্রীদের মধ্যে বসে আকেঁ, আবৃত্তি এবং প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল৷  প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মধ্যে  বিজয়ীদের পুরস্কার সহ সাংসৃকতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল আগামী ৬ জুন মুক্তধারা অডিটোরিয়াম হলে৷ কিন্তু অনিবার্য কারণবশত অনুষ্ঠানটি মুক্তধারা অডিটোরিয়াম হলের পরিবর্তে নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে৷ অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি, নাটক, নৃত্য ছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সর্বভারতীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হিল্লোল ভট্টাচার্য৷ পাশাপাশি এই অনুষ্ঠানে দুঃস্থ ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও বিতরণ করা হবে৷ অনুষ্ঠানে ছাত্র ছাত্রী, অভিভাবক সহ সকল অংশের জন সাধারণকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করতে সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানান উদ্যোক্তারা৷

Releated Posts

তিন মাসেও মেলেনি সামাজিক ভাতা, কাঠালিয়া গ্রামীণ ব্যাংকের সামনে বৃদ্ধ-বৃদ্ধাদের হাহাকার

নিজস্ব প্রতিনিধি, কাঠালিয়া, ৭ জুলাই: দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পের অর্থ না পাওয়ায়…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা ও সার্ভার বিভ্রাটের প্রতিবাদে সরব তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস

তেলিয়ামুড়া, ৭ জুলাই: বিদ্যুৎ এখন আর বিলাসিতা নয়, আধুনিক জীবনের অন্যতম মৌলিক প্রয়োজন। আলো, পানীয় জল, শিক্ষা, চিকিৎসা,…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

শহরের জল নিষ্কাশনের পথে বাধা, ড্রেন ভরাটের অভিযোগে উত্তেজনা লক্ষীপুরের কুবঝারে

কৈলাশহর, ৭ জুলাই: কৈলাশহর মহকুমার লক্ষীপুর মৌজার অন্তর্গত ১০৯০ খতিয়ানের ১৭৮০ নম্বর লং প্লট সংলগ্ন পূর্ত দপ্তরের ড্রেন…

ByByReshmi Debnath Jul 7, 2026

প্রায় দেড় মাস পর খুলল ত্রিপুরাসুন্দরী মন্দিরের ১৭টি প্রণামী বাক্স, কড়া নিরাপত্তায় শুরু গণনা

উদয়পুর, ৭ জুলাই: প্রায় এক মাস কুড়ি দিন পর মঙ্গলবার সকালে ঐতিহাসিক মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দিরের ১৭টি প্রণামী বাক্স…

ByByTaniya Chakraborty Jul 7, 2026
Scroll to Top