News Flash

Image

ওড়িশায় মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৩ জুন (হি. স.) : ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকাজ গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার সকালে হাওড়ার ডুমুরজলা থেকে কপ্টারে করে রওনা দেন মমতা। দুপুরেই তাঁর ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার কথা। শুক্রবার রাতে টুইট করে দুঃখপ্রকাশ করেছিলেন মমতা। সেই সঙ্গে কলকাতা থেকে ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠান তিনি। শুক্রবার গভীর রাতেই তাঁরা পৌঁছে যান বালেশ্বরে। মুখ্যমন্ত্রী নিজে ওড়িশা সরকার এবং রেলের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছিলেন।

শুক্রবার রাতে মমতা টুইটে লিখেছিলেন, ‘‘শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের কাছে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে যাত্রিবাহী শালিমার-করমণ্ডল এক্সপ্রেসের। অনেকে গুরুতর জখম হয়েছেন। আমাদের রাজ্যের যাত্রীদের জন্য ওড়িশা সরকার এবং দক্ষিণ-পূর্ব রেলওয়ের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলছি। জরুরি ভিত্তিতে কন্ট্রোলরুমও চালু করা হয়েছে।’’

Releated Posts

‘এআই-এর ক্ষেত্রে ভারত খারাপ অবস্থানে’: সাম পিত্রোদা

নিউইয়র্ক, ২৮ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ক্ষেত্রে ভারত খুব একটা অগ্রগতি করতে পারেনি বলে মন্তব্য করেছেন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

গুজরাটে ৪২টি চাঁদিপুরা ভাইরাস সংক্রমণ শনাক্ত, মৃত ২৮

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): চলতি নজরদারি পর্বে গুজরাটে এখনও পর্যন্ত ৪২টি ল্যাবরেটরি-নিশ্চিত চাঁদিপুরা ভাইরাস সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

রাখিবন্ধনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, অটুট থাকুক ভালোবাসা ও পারস্পরিক বিশ্বাসের বন্ধন

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): রাখিবন্ধন উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ শুভেচ্ছাবার্তায়…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top