News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকের নির্বাচন কৌশলী সুনীল কানুগোলুকে সিদ্দারামাইয়ার মুখ্য উপদেষ্টা নিযুক্ত করল কংগ্রেস
Image

কর্ণাটকের নির্বাচন কৌশলী সুনীল কানুগোলুকে সিদ্দারামাইয়ার মুখ্য উপদেষ্টা নিযুক্ত করল কংগ্রেস

বেঙ্গালুরু (কর্নাটক), ১ জুন (হি.স.) : নির্বাচন কৌশলী সুনীল কানুগোলুকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা সহ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছে বলে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।

কানুগোলু কংগ্রেস “টাস্ক ফোর্স ২০২৪” এর একজন সদস্য, যেটি ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে গঠিত হয়েছিল এবং কর্ণাটক নির্বাচনে কংগ্রেসের সাফল্যের পিছনে কাজ করেছিল।
কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১৩৫টি আসন ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৬৬টি আসন জিতেছে। জনতা দল(সেকুলার) মাত্র ১৯টি আসনে জয়ী হয়েছে। নির্দল দুটি আসনে জিতেছে এবং কল্যাণ রাজ্য প্রগতি পক্ষ এবং সর্বোদয় কর্ণাটক পক্ষ জিতেছে একটি করে আসন।

গত ২০ মে, সিদ্দারামাইয়া এবং রাজ্য কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার যথাক্রমে মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী হিসাবে হিসাবে শপথ নেন।

Releated Posts

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তামিলনাড়ুর আস্থা ভোটে সিবিআই তদন্তের দাবি খারিজ সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতি শাসনের আবেদনও নাকচ

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তামিলনাড়ু বিধানসভায় ১৩ মে অনুষ্ঠিত আস্থা ভোটে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত এবং তদন্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাম মন্দির তহবিল তছরুপকাণ্ডে তদন্ত জোরদার, ফের জিজ্ঞাসাবাদ টিন্নু যাদবের

লখনউ, ১৯ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে অনুদানের অর্থ তছরুপের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে উত্তরপ্রদেশ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top