News Flash

Image

হাইলাকান্দিতে চালানি মাছে ফরমালিন নেই, সরকারি রিপোর্ট


হাইলাকান্দি (অসম), ১ জুন (হি.স.) : হাইলাকান্দির মাছ বাজার থেকে গত ৯ মে যে তিনটি আমদানিকৃত চালানি মাছের নমুনা সংগ্রহ করা হয়েছিল তাতে ফরমালিনের অস্তিত্ব ধরা পড়েনি। জানানো হয়েছে সরকারি সূত্ৰে।

গুয়াহাটির বামুনিমৈদামে অবস্থিত স্টেট পাবলিক হেলথ ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য চালানি মাছের নমুনা পাঠানো হয়েছিল। পরীক্ষা করে ওই ল্যাবরেটরির পক্ষ থেকে হাইলাকান্দিতে আমদানিকৃত চালানি মাছে কোনও ফরমালিন নেই বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, জেলা মৎস্য উন্নয়ন আধিকারিক হারুন রশিদ গত ৯ মে হাইলাকান্দির ফুড সেফটি অফিসারকে সঙ্গে নিয়ে হাইলাকান্দির খোলা মাছ বাজার থেকে চালানি মাছের তিনটি নমুনা সংগ্রহ করে গুয়াহাটির স্টেট পাবলিক হেলথ ল্যাবরেটরিতে পাঠিয়েছিলেন। এর পর গুয়াহাটির ল্যাবরেটরি থেকে এই পরীক্ষার রিপোর্ট হাইলাকান্দির মৎস্য উন্নয়ন আধিকারিকের কাছে আসে। যে তিনটি চালানি মাছের নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে রয়েছে চালানি রুই মাছ, চালানি পাবদা এবং চালানি রূপচাঁদা।
এদিকে জেলা মৎস্য উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, এ ধরনের নমুনা পাঠিয়ে পরীক্ষা করানোর কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top