News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্গাপুরে জুয়ার ঠেকে পুলিশি হানা, ধৃত ১১, বাজেয়াপ্ত ১০ লক্ষ টাকা
Image

দুর্গাপুরে জুয়ার ঠেকে পুলিশি হানা, ধৃত ১১, বাজেয়াপ্ত ১০ লক্ষ টাকা


দুর্গাপুর, ১ জুন (হি. স.) হোটেলের রুমে জুয়ার ঠেকে পুলিশি হানা। আর সেখান থেকে নগদ টাকা সহ ১১ জন জুয়ারিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাত্রে ঘটনাটি ঘটেছে ইস্পাত নগরীর একটি হোটেলে। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের মধ্যে চারজনের ৫ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাকি ১০ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দুর্গাপুর ইস্পাত নগরীর একটি হোটেলে জুয়ার ঠেক চালানোর অভিযোগ ওঠে। বেশকিছু দিন ধরেই পুলিশের কাছে খবর ছিল দুর্গাপুরে রমরমিয়ে চলছে জুয়া। দুর্গাপুর সহ জামুরিয়া পাণ্ডবেশ্বর অন্ডাল ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এই জুয়ায় অংশ নিয়েছিল। খবর পেয়ে বুধবার রাত্রে আচমকা ওই হোটেলে হানা দেয় পুলিশ। সরাসরি জুয়ার বোর্ড থেকে ১০ লক্ষ টাকার ১৩ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। ওইসময় হাতেনাতে ১১ জনকে ধরে ফেলে। উদ্ধার হয় টাকা। এদিন ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন খারিজ করে দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top