News Flash

  • Home
  • দিনের খবর
  • পুঞ্চে আগ্নেয়াস্ত্র ও মাদক পাচারের চেষ্টা বানচাল; দুই জঙ্গি পাকড়াও, এক সন্ত্রাসীর চিকিৎসা চলছে
Image

পুঞ্চে আগ্নেয়াস্ত্র ও মাদক পাচারের চেষ্টা বানচাল; দুই জঙ্গি পাকড়াও, এক সন্ত্রাসীর চিকিৎসা চলছে

নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর আগ্নেয়াস্ত্র ও মাদক পাচারের চেষ্টা রুখে দিল সেনাবাহিনী। ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করার সময় কারমারহা সেক্টরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর মাদকদ্রব্য ও অস্ত্র-সহ তিন সন্ত্রাসী আহত হয়েছে। দুই জঙ্গিকে পাকড়াও করা হয়েছে। একজন সন্ত্রাসী আহত অবস্থা পুঞ্চ জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

সেনাবাহিনীর দ্বারা অভিযানটি শুরু হয়েছিল গুলপুর ফরোয়ার্ডের নিয়ন্ত্রণ রেখায বরাবর, সেখানে মোতায়েন সেনা জওয়ানরা সন্দেহজনক গতিবিধি টের পাওয়া মাত্রই গুলি চালান। শীঘ্রই গোটা এলাকা ঘিরে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সন্দেহভাজন একজনকে পাকড়াও করা হয় এবং গুলিবিদ্ধ অবস্থায় তাকে পুঞ্চের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দুই সন্দেহভাজনকে জীবিত ধরা হয়েছে। তল্লাশি চালিয়ে গুলি-সহ দু’টি পিস্তল, গুলি-সহ একটি একে রাইফেল, কিছু বিস্ফোরক এবং কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top