News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীরে গভীর খাদে পড়ল কাটরাগামী বাস, ১০ জনের মৃত্যু
Image

জম্মু ও কাশ্মীরে গভীর খাদে পড়ল কাটরাগামী বাস, ১০ জনের মৃত্যু

শ্রীনগর, ৩০ মে (হি.স.) : মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে একটি বড় দুর্ঘটনা ঘটেছে।অমৃতসর থেকে কাটরাগামী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত ডজনখানেক লোক আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জম্মু ডেপুটি কমিশনারের অফিস।

জানা গেছে, বাসটি অমৃতসর থেকে কাটরা যাচ্ছিল। বাসটি ৪৪ নম্বর জাতীয় সড়কের ঝাজ্জার কোটলিতে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে প্রায় ৭৫ জন ছিলেন । এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।অপর আহতদের চিকিৎসার জন্য জম্মুতে পাঠানো হয়েছে।

সিআরপিএফ আধিকারিক অশোক চৌধুরী জানিয়েছেন, সকালে দুর্ঘটনার খবর পেয়েই। সঙ্গে সঙ্গে আমাদের দল এখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। একে একে সকলকে বের করে আনা হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের দলও আমাদের সঙ্গে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। উদ্ধার অভিযান চলছে। বলা হচ্ছে, বাসে বিহারের লোকজন ছিল যারা কাটরা যাচ্ছিল।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top