News Flash

  • Home
  • দিনের খবর
  • মণিপুরের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির দরবারে কংগ্রেস, উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠনের আর্জি জানিয়ে জমা পড়ল স্মারকলিপি
Image

মণিপুরের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির দরবারে কংগ্রেস, উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠনের আর্জি জানিয়ে জমা পড়ল স্মারকলিপি

নয়াদিল্লি, ৩০ মে (হি.স): হিংসার আগুনে জ্বলছে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর। দুই জনজাতির সংঘর্ষে এখনও পর্যন্ত নিহত হয়েছেন ৭৫ জন। মণিপুরের পরিস্থিতি নিয়ে এবার রাষ্ট্রপতির দরবারে কংগ্রেস। মণিপুরের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠনের আর্জি জানিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছে কংগ্রেস।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে। ছিলেন কে সি বেনুগোপালও। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, আমরা মণিপুরের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি স্মারকলিপি পেশ করেছি। সুপ্রিম কোর্টের একজন কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি উচ্চ-স্তরের তদন্ত কমিশন গঠন-সহ আমরা ১২টি দাবি উত্থাপন করেছি।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top