News Flash

  • Home
  • দেশ
  • নতুন সাধারণ পাসপোর্ট পেলেন রাহুল সোমবার যাচ্ছেন আমেরিকা
Image

নতুন সাধারণ পাসপোর্ট পেলেন রাহুল সোমবার যাচ্ছেন আমেরিকা

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : একটি নতুন সাধারণ পাসপোর্ট পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর এই পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে আপত্তি নেই বলে জানিয়েছিল স্থানীয় এক আদালত। তার দুদিনের মধ্যেই অর্থাৎ রবিবার নতুন সাধারণ পাসপোর্ট হাতে পেয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। সূত্রের দাবি, পাসপোর্ট অফিস সকালে তাঁকে আশ্বাস দিয়েছিল যে, রবিবারই তাঁকে পাসপোর্ট দেওয়া হবে ৷ বিকেল না হতেই সেই পাসপোর্ট পেয়ে গেলেন রাগা।

সোমবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে যাচ্ছেন রাহুল গান্ধী। সেখান থেকে তিনি তিনটি শহরে সফর শুরু করবেন। সংসদ সদস্য থাকাকালে তাঁকে দেওয়া পুরনো কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন রাহুল।

প্রসঙ্গত, মোদী পদবি নিয়ে মন্তব্যের জন্য একটি ফৌজদারি মানহানির মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে গুজরাতের একটি আদালত। তাঁকে দুই বছরের সাজা দেওয়ার পর সাংসদ পদও খারিজ হয়ে গিয়েছে তাঁর।

সান ফ্রান্সিসকো থেকে তিন শহরের সফর শুরু করবেন রাহুল গান্ধী। সান ফ্রান্সিস্কোর মর্যাদাপূর্ণ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি ৷ এছাড়াও একটি সংবাদ সম্মেলনও করবেন কংগ্রেস নেতা এবং ওয়াশিংটন ডিসিতে আইন প্রণেতা এবং থিঙ্ক ট্যাংকের সঙ্গে তিনি বৈঠকও করবেন।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top