News Flash

  • Home
  • দিনের খবর
  • নীতি আয়োগের বৈঠক বয়কট করতে পারে পঞ্জাব সরকার, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ ভগবন্ত মানের
Image

নীতি আয়োগের বৈঠক বয়কট করতে পারে পঞ্জাব সরকার, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ ভগবন্ত মানের

চন্ডীগড়, ২৬ মে (হি.স.): নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। শুক্রবার সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভের কারণেই নীতি আয়োগের বৈঠক বয়কট করতে পারে পঞ্জাব সরকার। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান একটি নোট লিখে অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার পঞ্জাবের স্বার্থের বিষয়ে উদাসীন।

গত আগস্টের বৈঠকে মুখ্যমন্ত্রী আরডিএফ, খড়বিচুলি এবং কৃষক সম্পর্কিত সমস্যাগুলি উত্থাপন করেছিলেন, যার প্রতি কেন্দ্রীয় সরকার কোনও মনোযোগ দেয়নি বলে অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার তাঁর দিল্লি যাওয়ার কর্মসূচি থাকলেও তিনি তা বাতিল করেছেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শনিবার বসছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের অষ্টম বৈঠক। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রায় অংশ নিতে পশ্চিম মেদিনীপুরের শালবনী যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামেও যেতে পারেন তিনি। দেখা করতে পারেন বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে নিহতদের পরিবারের সঙ্গে। জেলাপ্রশাসনের আধিকারিকদের সঙ্গেও তাঁর কথা হতে পারে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top