News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত কী ভাবছে গোটা বিশ্ব এখন তা জানতে চায় : প্রধানমন্ত্রী মোদী
Image

ভারত কী ভাবছে গোটা বিশ্ব এখন তা জানতে চায় : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): ভারত কী ভাবছে গোটা বিশ্ব এখন তা জানতে চায়। ত্রিদেশীয় সফর শেষে বৃহস্পতিবার সকালে মাতৃভূমিতে ফেরার পর এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, এই সফরের সময় আমি যতটুকু সময় পেয়েছি, আমি তা দেশের জন্য সর্বোত্তম সম্ভাব্য সিদ্ধান্ত নেওয়ার জন্য, দেশের মঙ্গলের জন্য সর্বোত্তম উপায়ে ব্যবহার করেছি। প্রধানমন্ত্রী বলেছেন, “আমি সকলকে একটাই কথা বলতে চাই, ভারতের সংস্কৃতি এবং মহান ঐতিহ্যের কথা বলার সময়, দাসত্বের মানসিকতায় ডুবে যাবেন না, সাহসের সঙ্গে কথা বলুন… বিশ্ব শুনতে আগ্রহী। আমি যখন বলি যে আমাদের তীর্থস্থানে হামলা গ্রহণযোগ্য নয়, তখন বিশ্ব আমার সঙ্গে একমত পোষণ করে।”

ত্রিদেশীয় সফর শেষে বৃহস্পতিবার সকালেই দিল্লিতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির পালম বিমানবন্দরে পৌঁছনোর পর উষ্ণ অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেখানেই বক্তব্য রেখে প্রধানমন্ত্রী বলেছেন, “সঙ্কটের সময়ে, তাঁরা জিজ্ঞাসা করেছিল কেন মোদী বিশ্বকে ভ্যাকসিন দিচ্ছেন। মনে রাখবেন, এটা বুদ্ধের দেশ, এটা গান্ধীর দেশ! আমরা আমাদের শত্রুদের জন্যও যত্নশীল, আমরা সমবেদনা দ্বারা অনুপ্রাণিত মানুষ! আমরা শুধু এভাবেই এগিয়ে যাই।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “অস্ট্রেলিয়া এখন ভারতকে আপন বলে মনে করে, ভারতকে সম্মানের চোখে দেখে।”

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top