News Flash

  • Home
  • প্রধান খবর
  • ত্রিদেশীয় সফর শেষে দিল্লি ফিরতেই প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, ‘মোদী-মোদী’ স্লোগানে মুখরিত
Image

ত্রিদেশীয় সফর শেষে দিল্লি ফিরতেই প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, ‘মোদী-মোদী’ স্লোগানে মুখরিত

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): ‘সফল’ ত্রিদেশীয় সফর শেষে বৃহস্পতিবার সকালেই দিল্লিতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে দিল্লির পালম বিমানবন্দরে পৌঁছনোর পর উষ্ণ অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, ‘মোদী-মোদী’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পালম বিমানবন্দর চত্বর। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, বিজেপি নেতা হর্ষ বর্ধন-সহ বিজেপির অন্যান্য নেতা-নেত্রীরা। ভোর থেকেই পালম বিমানবন্দর চত্বরে উপস্থিত ছিলেন অসংখ্য বিজেপি কর্মীরা। তাঁরাও প্রধানমন্ত্রীকে একঝলক দেখার জন্য অপেক্ষায় ছিলেন।

ত্রিদেশীয় সফরে সর্বপ্রথম জাপানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী, সফরের দ্বিতীয় পর্যায়ে তিনি যান পাপুয়া নিউগিনি ও অন্তিম পর্যায়ে অস্ট্রেলিয়া সফরে যান প্রধানমন্ত্রী মোদী। বুধবারই অস্ট্রেলিয়া থেকে ভারতের উদ্দেশে রওনা হন তিনি, আর বৃহস্পতিবার সকালে এসে পৌঁছন মাতৃভূমিতে। দিল্লির পালম বিমানবন্দরে পৌঁছনোর পর উষ্ণ অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। দিল্লির পালম বিমানবন্দরের বাইরে জড়ো হওয়া বিজেপি কর্মী ও সমর্থকদের হাত নেড়ে অভিবাদন ও ধন্যবাদ জানান মোদী।

Releated Posts

প্রযুক্তি ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখেই আদিবাসী সমাজের ক্ষমতায়ন সম্ভব: রাষ্ট্রপতি মুর্মু

বেতুল (মধ্যপ্রদেশ), ১৮ জুন (আইএএনএস): আদিবাসী যুবসমাজের কাছে আধুনিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল ক্ষমতায়নের সুযোগ পৌঁছে দিতে…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top