News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রচুর পরিমানে বার্মিজ সুপারি বাজেয়াপ্ত দামছড়ায়
Image

প্রচুর পরিমানে বার্মিজ সুপারি বাজেয়াপ্ত দামছড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ উত্তর জেলার পানিসাগর মহকুমাধীন দামছড়া থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক দায়িত্ব নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে বড়সড় সাফল্য পেলো দামছড়া থানা৷  দামছড়া থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিকের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে একটি ছয় চাকার লরি দিয়ে অবৈধভাবে বার্মিজ সুপারি মিজোরাম হয়ে ত্রিপুরা প্রবেশ করছে৷ সেই খবরের ভিত্তিতে দামছড়া থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক দামছড়া থানার পুলিশ কর্মীদের নিয়ে গাড়িটিকে ধাওয়া করে৷ পুলিশি আঁচ পেয়ে একটা সময় বংশুল এসপিও ক্যাম্প সংলগ্ণ এলাকায় গাড়িটিকে ফেলে চালক পালিয়ে যায়৷পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকা থেকে গাড়িটিকে নিয়ে আসা হয় দামছড়া থানায়৷,থানায় নিয়ে এসে তল্লাশি চালালে গাড়ির ভিতরের গোপন কক্ষ থেকে উদ্ধার হয় আটশো ত্রিশ কেজি অবৈধ বার্মিস সুপারি৷ পুলিশ জানিয়েছে,এ বিষয়ে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে দিয়েছে৷ এদিকে এও গুঞ্জন রয়েছে উওরের রামনগর নিবাসী সুদীপ দাস ও তার নিজ কাকা নান্টু দাস এই বার্মিজ সুপারি পাচার ও গরু পাচার বাণিজ্যের সাথে জড়িত রয়েছে বলে খবর৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top