News Flash

  • Home
  • দিনের খবর
  • সত্যেন্দ্র জৈনের স্বাস্থ্যের অবনতি, সফদরজং হাসপাতালে ভর্তি
Image

সত্যেন্দ্র জৈনের স্বাস্থ্যের অবনতি, সফদরজং হাসপাতালে ভর্তি

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : তিহার জেলে বন্দি দিল্লি সরকারের প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে সোমবার স্বাস্থ্যের অবনতির কারণে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশি নিরাপত্তায় তিহার জেল থেকে তাকে হাসপাতালে আনা হয়। মাত্র কয়েকদিন আগে জৈনের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, তাঁর ওজন ৩৫ কেজি কমেছে। আর্থিক দুর্নীতির অভিযোগে তিনি তিহারের সাত নম্বর জেলে বন্দি রয়েছেন।

এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেছেন, “সত্যেন্দ্র জৈনের ভালো স্বাস্থ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। দিল্লি ও দেশের মানুষ বিজেপি সরকারের এই দাম্ভিকতা ও নিপীড়ন ভালোভাবে দেখছে। এমনকি ঈশ্বরও এই অত্যাচারীদের ক্ষমা করবেন না। এই অত্যাচার, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, জৈন গতবছর ৩১ মে থেকে তিহার জেলে বন্দি তিনি। জৈনকে যখন গ্রেফতার করা হয় তখন তার ওজন ছিল ৯৭ কেজি। এখন ওজন নেমে এসেছে ৬২ কেজিতে।

Releated Posts

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

পুলিশের ‘পক্ষপাতিত্বের’ অভিযোগে তিন আধিকারিককে অপসারণের দাবি বিজেপির

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): নির্বাচনের আগে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিন পুলিশ আধিকারিককে সরানোর দাবি জানিয়ে রাজ্যের মুখ্য…

ByByNews Desk Apr 4, 2026

টিটিএএডিসি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ের আহ্বান, মান্দাই পুলিনপুরে পদযাত্রা ও বাজার সভা

আগরতলা, ৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচার তুঙ্গে। এই প্রেক্ষাপটে ১৬ মান্দাই…

ByByNews Desk Apr 4, 2026

তিরুবনন্তপুরমে মোদীর রোডশো ঘিরে উৎসবের আবহ, উপচে পড়া ভিড়

তিরুবনন্তপুরম, ৪ এপ্রিল (আইএএনএস): রঙ, সংস্কৃতি আর জনস্রোতে ভরে উঠল কেরলের রাজধানী তিরুবনন্তপুরম। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top