News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাল্যবিবাহ রোধে সাহসী ভূমিকা নিস আমজাদনগরের জ্যোৎস্না বেগম
Image

বাল্যবিবাহ রোধে সাহসী ভূমিকা নিস আমজাদনগরের জ্যোৎস্না বেগম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷  বাল্যবিবাহ রোধে সাহসী ভূমিকা নেওয়া আমজাদ নগরের মেয়ে জোৎস্না আক্তারের বাড়িতে  গেলেন  মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া৷ নিজের বিবাহ নিজে বন্ধ করে অনন্য নজির সৃষ্টি করলেন বিলোনিয়া মহকুমার আমজাদ নগর উচ্চ বিদ্যালয়ের সংখ্যালঘু পরিবারের দশম শ্রেণির ছাত্রী জ্যোৎস্না আক্তার৷ এমনিতেই রাজ্যের মধ্যে বাল্যবিবাহ সবচাইতে এগিয়ে রয়েছে দক্ষিণ জেলা৷ তাই প্রশাসন থেকে শুরু করে শিক্ষা দপ্তর এ বিষয়ে তৎপর হয়ে বাল্যবিবাহ বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছেন৷ যার একটি হল প্রতিটি বিদ্যালয়ে বালিকাদের দিয়ে বালিকা মঞ্চ গঠন করা৷ আর জ্যোৎস্না আক্তার হলেন আমজাদ নগর বিদ্যালয়ের বালিকা মঞ্চের কনভেনার৷ জ্যোৎস্না আক্তার আরো পড়াশোনা করতে চায় এবং নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়৷ তাই মা-বাবার ইচ্ছাকে নস্যাৎ করে দিয়ে বালিকা মঞ্চ এবং প্রশাসনের সহায়তায় নিজের বিবাহ বন্ধ করে৷  তারপর থেকে সকলের চোখে জোৎস্না হয়ে ওঠেন বীরাঙ্গনা৷ এই খবর প্রকাশিত হতেই জ্যোৎস্না আক্তারের বাড়িতে যান রাজ্য সরকারের সমবায়, জনজাতি এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া৷ সাথে ছিলেন বিধায়িকা স্বপ্ণা মজুমদার, বিজেপি প্রদেশ আই টি ইনচার্জ চন্দন দেবনাথ,  ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী তথা বিজেপি দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক দ্বীপায়ন চৌধুরী, এলাকার প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা৷ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এলাকাবাসীদের সামনে বাল্যবিবাহ নিয়ে এবং জ্যোৎস্না আক্তার যাতে এই বিষয়টি নিয়ে সমাজের কাছে অবহেলিত না হয় সেদিকে আলোচনার পাশাপাশি এলাকাবাসীকে সতর্ক করে দেন৷ পাশাপাশি আগামী দিনে যাতে কেউ বাল্যবিবাহ না দেন সেই অনুরোধ রাখেন৷ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জ্যোৎস্না আক্তারের উচ্চ শিক্ষার বিষয়ে সরকারি ভাবে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেন৷ পাশাপাশি দরিদ্র জ্যোৎস্না আক্তারের পরিবারকেও বিভিন্ন রকমের সরকারি সহযোগিতার আশ্বাস দেন৷ মন্ত্রী আরো বলেন, সরকার এবং দল সবসময় এই পরিবারের পাশে থাকবেন৷ মন্ত্রীর আশ্বাস পেয়ে স্বাভাবিকভাবেই খুশি জ্যোৎস্নার পরিবারসহ এলাকাবাসী৷ মন্ত্রীর পাশে দাঁড়িয়ে জ্যোৎস্না তার কঠিন পরিস্থিতির কথা তুলে ধরে৷ পাশাপাশি কেউ যাতে ১৮ বছরের নিচে কাউকে বিয়ে না দেন তার আবেদনও রাখেন৷

Releated Posts

রুশ তেল ক্রেতাদের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার আইন খতিয়ে দেখছে ভারত: পীযূষ গোয়াল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রুশ তেল কেনা দেশগুলির উপর নতুন আইনের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করতে…

ByByNews Desk Sep 21, 2026

এসএএপি দফতরে ওয়াইএসআরসিপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পাল্টা প্রতিবাদে শিক্ষকরা

বিজয়ওয়াড়া, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে শিক্ষা মন্ত্রী নারা লোকেশের পদত্যাগের দাবিতে ওয়াইএসআর…

ByByNews Desk Sep 21, 2026

জামুইয়ে দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থার ঘটনায় সরব রাহুল গান্ধী, ‘এই আচরণের অধিকার কে দিয়েছে?’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই জেলায় দুই দশম শ্রেণির পড়ুয়াকে হেনস্থা ও এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top