News Flash

  • Home
  • দেশ
  • সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বিটি রোডে, মৃত ৩ বাইক আরোহী
Image

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বিটি রোডে, মৃত ৩ বাইক আরোহী

কলকাতা, ২১ মে (হি.স.) : রবিবার সকালে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে জোড়া পথ দুর্ঘটনা। আগরপাড়ায় মৃত্যু হয়েছে তিনজনের। নিউটাউনে জখম ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাফিক কিয়স্ক, একাধিক গাড়িও।

প্রথম ঘটনাটি ঘটে আগরপাড়া সংলগ্ন বিটি রোডে। এদিন সকাল সাতটা নাগাদ দ্রুত গতিতে আসা একটি বাইক পানিহাটি তেঁতুলতলা মোড়ের কাছে দমকল অফিসের সামনে থাকা পিকআপ ভ্যানে ধাক্কা মারে। বাইকটিতে তিনজন আরোহী ছিলেন। বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। বাইকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ভ্য়ানটি। ক্ষতিগ্রস্ত হয় বিটি রোডের উপরে থাকা একটি ট্রাফিক কিয়স্কও। জানা গিয়েছে, ডানলপের দিক থেকে বারাকপুরের দিকে বিটি রোড ধরে যাচ্ছিল বাইকটি। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে খড়দহ থানার পুলিশ।
বিটি রোড সংলগ্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই রোডে প্রায়শই বেপরোয়াভাবে বাইক ছোটে। যার জেরে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা এড়াতে সতর্ক দৃষ্টি রেখেছে ট্রাফিক পুলিশ। নাসিম আলি, রোহিত কেশরী, করণ সিং এই তিন যুবকের মৃত্যু হয়েছে। তিনজনেরই বাড়ি টিটাগড় এলাকায়। বয়স কুড়ি থেকে বাইশ বছরের মধ্যে। পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে। চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।

Releated Posts

বিশ্ব হোমিওপ্যাথি দিবসে আয়ুষ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী, ‘বিকশিত ভারত’ লক্ষ্যে ভূমিকার কথা উল্লেখ

নতুন দিল্লি, ১০ এপ্রিল (আইএএনএস): বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ইস্তেহার প্রকাশ করল বিজেপি, অনুপ্রবেশ রোধ, স্বচ্ছ নিয়োগ ও নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): আসন্ন দুই দফার বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি আজ তাদের নির্বাচনী ইস্তেহার ‘সংকল্প…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

উন্নত কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সম্পর্ক জোরদার করল ভারত ও মরিশাস

পোর্ট লুইস/নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): মরিশাস সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ভারতের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বেঙ্গল পিডিএস কেলেঙ্কারি: রাজ্যের ১২ জায়গায় একযোগে ইডি-র তল্লাশি অভিযান

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): রেশন বণ্টন দুর্নীতি (পিডিএস কেলেঙ্কারি) মামলায় শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top