News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেআইনিভাবে রাস্তা দখল, উচ্ছেদ অভিযান আগরতলা পুর নিগমের
Image

বেআইনিভাবে রাস্তা দখল, উচ্ছেদ অভিযান আগরতলা পুর নিগমের

আগরতলা, ১৯ মে (হি. স.) : বেআইনিভাবে রাস্তায় গড়ে তোলা দোকান এবং বাড়িঘর ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম। শুক্রবার সকালে ওই ঘটনাকে ঘিরে ইন্দ্রনগর-আইটিআই এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। এলাকাবাসীর অভিযোগ, তাঁদের কোনো নোটিশ দেওয়া হয়নি। অন্যদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে মেয়র দীপক মজুমদার বলেন, বেআইনি দখলদাররা নিগমের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন।

মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, রাজধানীর ইন্দ্রনগর ব্রীজ থেকে আইটিআই পর্যন্ত রাস্তার পাশে সরকারি জায়গায় অবৈধ দোকান, বাড়ি ঘর গড়ে তোলা হয়েছিল। একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে তাদের নোটিশ দেওয়া হয়েছিল। ৭ দিন আগেও প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে।পাশাপাশি সরকারি জমি বেআইনি দখল মুক্ত করার জন্য পুর নিগমের পক্ষ থেকে দখলদারদের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছিল। কিন্তু তাঁরা কিছুতেই জায়গা খালি করতে চাইছেন না। তাই, অবশেষে শুক্রবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল।

অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি তাঁদের। অথচ, উচ্ছেদ অভিযান করেছে নিগম। এ বিষয়ে আগরতলা পুর নিগমের মেয়র প্রতিক্রিয়ায় বলেন, বেআইনি দখলদাররা নিগমের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন। নিগম আইনি ভাবে প্রত্যেককে নোটিশ দিয়েছিল।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top