News Flash

  • Home
  • দিনের খবর
  • জনসেবা ও সামাজিক ন্যায়বিচারে প্রচুর অবদান রেখেছেন কাটারিয়া : প্রধানমন্ত্রী মোদী
Image

জনসেবা ও সামাজিক ন্যায়বিচারে প্রচুর অবদান রেখেছেন কাটারিয়া : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): হরিয়ানার আম্বালার বিজেপি সাংসদ রত্তন লাল কাটারিয়ার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় তিনি জানিয়েছেন, জনসেবা ও সামাজিক ন্যায়বিচারে প্রচুর অবদান রেখেছেন রত্তন লাল কাটারিয়া। শারীরিক অসুস্থতাজনিত কারণে চন্ডীগড়ের পিজিআই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাটারিয়া। মৃত্যুকালে প্রবীণ এই নেতার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার জীবনাবসান হয়েছে তাঁর।

কাটারিয়ার প্রয়াণে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “সাংসদ ও প্রাক্তন মন্ত্রী রত্তন লাল কাটারিয়াজির মৃত্যুতে শোকাহত। তিনি জনসেবা ও সামাজিক ন্যায়বিচারের প্রতি নিজের অসামান্য অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। হরিয়ানায় বিজেপিকে শক্তিশালী করতে তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।”

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top